চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ভাই আরবাজকে ঘৃণা করেন সালমান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 21, অক্টোবর 2025
in বিনোদন
A A
দুই পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে, একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের ভাই আরবাজ খানকে মোটেই পছন্দ করেন না সালমান খান। ভাইকে নিয়ে তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন!  সম্প্রতি আরবাজ ও সালমানকে নিয়ে এমনই এক বিস্ফোরক দাবি করলেন পরিচালক অভিনব কাশ্যপ।

গত কয়েক মাস ধরে সালমান ও তার পরিবারকে বিদ্ধ করে চলেছেন অভিনব। আবারও একবার সালমান ও আরবাজ তার নিশানায়।

‘দাবাং’ ছবিটির পরিচালনা করেছিলেন অভিনব। যেই ছবিতে সালমানের পাশাপাশি অভিনয় করেছিলেন আরবাজও। কিন্তু ছবি থেকে ভাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সালমান বাদ দিতে বাধ্য করেছিলেন পরিচালককে। ছবির সেটে নাকি এই নিয়ে তুমুল কথা কাটাকাটিও হয়েছিল দুই ভাইয়ের মধ্যে, দাবি অভিনবের।

সালমান নাকি আরবাজকে ঘৃণা করেন এমন দাবিও করেছেন অভিনব। তার কথায়, “এক দিন রাত দেড়টার সময় সালমান আমার ঘরে এসেছিল। এসে দেখল, ছবিতে আরবাজের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। সঙ্গে সঙ্গে সেটি বাদ দিতে বলল। কারণ ও নিরাপত্তাহীনতায় ভুগত। শুধু নিজেকে তুলে ধরতে চাইত ছবিতে।”

দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে অভিনব বলেন, “এই দুই ভাই আসলে পরস্পরকে ঘৃণা করে। কিন্তু আমি বুঝি না, ওরা একসঙ্গে কেন থাকে। ওদের পরিবার খুবই জটিল। ওদের পরিবারকে বোঝা খুব মুশকিল।”

দুই ভাইয়ের ঝগড়া এক বার চাক্ষুষ করেছিলেন অভিনব কাশ্যপ। সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন ‘দাবাং’-এর পরিচালক। তিনি বলেন, “আমার সামনে এক বার আরবাজ ও সালমান খুব ঝগড়া করেছিল। সালমান বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ওদের মধ্যকার ঝগড়া থামাতে গিয়েছিলাম। তখন সালমান আমাকে বলেছিল, ‘তুমি দূরে থাকো। এর মধ্যে তুমি এসো না।’”

এখানেই শেষ নয়। এই ছবির সম্পাদককে নাকি সালমান অপহরণ করেছিলেন। অভিনবের দাবি, ছবিটি শেষ পর্যন্ত কেমন হয়েছে, কী কী দৃশ্য রয়েছে সেগুলি দেখার জন্য সম্পাদককে তুলে নিয়ে নিজের খামারবাড়িতে গিয়েছিলেন ভাইজান।- টাইমস অব ইন্ডিয়া

Tags: অভিনব কাশ্যপআরবাজ খানসালমান খান
Previous Post

যে স্পিন ইতিহাস লেখা হল মিরপুর শের-ই-বাংলায়

Next Post

এশিয়া কাপের ট্রফি চেয়েছে ভারত, এসিসি বলল দুবাই আসেন

Next Post
ভারত ক্রিকেট দল এশিয়া কাপের ট্রফি জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের ট্রফি চেয়েছে ভারত, এসিসি বলল দুবাই আসেন

বাংলাদেশের রাজনীতিবিদরা গাড়িতে বসে চলাচল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT