চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 24, জুলাই 2026
in বিনোদন
A A
জনতার মাঝে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের ছবি, প্রতিবাদী মিছিলের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের সমর্থনে বিবৃতি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অন্য সুর ধরা পড়ল বলিউড সুপারস্টার সালমান খানের আরেক পোস্টে। সালমান ভক্তদের অনুমান, মোদি সরকারের চাপে পড়েই সুর পাল্টিয়েছেন বলিউডের এই ভাইজান!

বুধবার রাতে সমাজমাধ্যমে ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট করেছিলেন সালমান। বৃহস্পতিবার দুপুরেই প্রতিবাদী শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন এই তারকা!

পোস্টে তিনি লেখেন, “শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই তাদের আর উদ্বিগ্ন হওয়ার বা বাবা-মাকে উদ্বেগে রাখার দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট করেছেন। আমার বিশ্বাস, প্রশ্নফাঁসের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই পড়ুয়াদের বলছি, বাড়ি ফিরে যাও, বাবা-মায়ের কাছে ফিরে যাও।”

শুধু এটুকুই নয়। সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও অনশন তুলে নেওয়ার আবেদন জানান সালমান। লেখেন, “সোনম, যথেষ্ট হয়েছে। আর অনশন বাড়িয়ো না। ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে, সে লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখ। যদিও আমার মনে হয়, আর সেই প্রয়োজন হবে না। কিছু খেয়ে নাও। চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।”

বৃহস্পতিবার রাতেই যদিও সোনম অনশন ভাঙেন। তবে সালমানের এই পোস্টে কিছুটা অবাক তার অনুরাগীরা!

বলি তারকার কাছে প্রায়ই আসে লরেন্স বিশ্নোইয়ের থেকে প্রাণনাশের হুমকি। তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়। তাই অনেকেই মনে করেছিলেন, ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে তিনি মুখ খুলবেন না। বুধবার সকলকে অবাক করে দিয়ে আন্দোলনের পক্ষে মুখ খোলেন সালমান। তিনিই প্রথম ‘খান’ যিনি মুখ খুলেছিলেন এই বিষয়ে। তাই অনেকেই প্রশংসা করেছিলেন।

বুধবারের পোস্টে সালমান লিখেছিলেন, “এটি খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু শেষপর্যন্ত তা হিংসাত্মক মোড় নেওয়ায় খুব খারাপ লাগছে। আহত ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। তবে দেশের পড়ুয়ারা যে আরও ভাল শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছেন এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, তা দেখে ভাল লাগছে।”

এমন পোস্টের পর দিনই সরকারের পক্ষে সাফাই গাওয়ায় অনেকের তাই সন্দেহ, হয়তো সরকারের পক্ষ থেকে চাপের কারণেই নিজের অবস্থান পরিবর্তন করেছেন সালমান।

ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠে সালমানের ওই পোস্টের নিচে মন্তব্য করেন,“অমিত শাহ কি আপনার পরবর্তী সিনেমা নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন? সবাই জানে, সম্মানিত প্রধানমন্ত্রীর পুরো সরকারই এখন ভয়ভীতি দেখানো আর চাপ সৃষ্টি করে টিকে আছে। চিন্তা করবেন না, মোদি ক্ষমতায় না থাকলে ভারতের মানুষই আপনাদের বাকস্বাধীনতা আবার ফিরিয়ে দেবে।”

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো সালমানের ওই পোস্টে এরকম আরো শত শত মন্তব্য দেখা গেছে।

Tags: অভিনেতাখানছাত্র আন্দোলনতারকাবলিউডলিড বিনোদনসালমা খান
Previous Post

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

Next Post

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সংবাদ সম্মেলনে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পিকারের সংবাদ সম্মেলন বিকাল ৫টায়, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কথা বলার আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT