চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালাক্সি’র বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস, ভয়ে সালমান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 23, জুলাই 2025
in বিনোদন
A A
সালমান খানকে দেখা যাচ্ছে তার বাসার বারান্দায়, নিরাপত্তা কর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এক বছর ধরে সালমানকে ধাওয়া করে বেড়াচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের হুমকি। অভিনেতার পরিবারও রয়েছে তাদের নিশানায়। এমনকি এক সময়ে সালমানের বাড়ির সামনেও তারা গুলিবর্ষণ করেছিল। যার পরেই অভিনেতার বান্দ্রার সমুদ্রমুখী ফ্ল্যাট ‘গ্যালাক্সি’-র জানলায় বসেছে বুলেটপ্রুফ কাঁচ!

তবে কি বিষ্ণোইদের ভয়েই বারান্দায় ‘বুলেট প্রুফ’ কাঁচ বসালেন সালমান।  জানা গেছে, গ্যালাক্সি আবাসনের দোতলায় সালমানের এক কামরার ফ্ল্যাট। কিন্তু সঙ্গে রয়েছে বড় একটা বারান্দা। অভিনেতার অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা এই বারান্দা। আগে এই বারান্দাটি পর্দা দিয়ে ঘেরা থাকত। নিজের জন্মদিন বা ঈদের শুভেচ্ছা জানাতে এই বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেন বলিউড অভিনেতা। কিন্তু এবার সেই বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঢেকে দেওয়া হল বিশেষ কাঁচে।

এক সূত্রের দাবি, যেভাবে বার বার অভিনেতার কাছে লরেন্স বিষ্ণোই ও তার দলবলের হুমকি এসেছে, তা দেখে আর কেউ ঝুঁকি নিতে চাইছেন না। তার ওপর সম্প্রতি মুম্বাইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনাও ভাবাচ্ছে মুম্বাই পুলিশকে। গত বছরেই অভিনেতা একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। অভিনেতার সঙ্গে এখন প্রায় সর্ব ক্ষণ ৪০ জন নিরাপত্তাকর্মী থাকেন।

যদিও সালমানের দাবি অবশ্য অন্য। অভিনেতা বলেন, ‘‘ফ্ল্যাটের উচ্চতা কম হওয়ায় বহু অনুরাগী বাইরে থেকে পাইপ বেয়ে বারান্দায় উঠে পড়েন। অনেক সময় আমি দেখেছি বারান্দায় অচেনা ব্যক্তি ঘুমিয়ে রয়েছেন। অনুরাগীদের কারণেই এটা ঘিরতে হল।’’

Tags: অভিনয়বলিউডসালমানসালমান খানসিনেমা
Previous Post

প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ মজিবুর রহমান মঞ্জুর

Next Post

মানুষ হিসেবে ইয়ামালকে পছন্দ নয় রামির

Next Post
সমুদ্র সৈকতে বসে যুবক, ক্যাপ পরা, পানীয় পান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ হিসেবে ইয়ামালকে পছন্দ নয় রামির

বজলুর রশীদ ফিরোজ সমাবেশে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির সমাবেশে কোটি টাকা খরচ করছে সরকার: বজলুর রশীদ ফিরোজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT