চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যরা হলিউডে যেতে চায়, আমি যেতে চাই দক্ষিণে: সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 03, অক্টোবর 2022
in বিনোদন
A A
সালমানের হালকা গা dark ় পোশাক ও ব্লেজার পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক বছর আগেও সবচেয়ে প্রভাবশালী ছিল বলিউড। কিন্তু সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রিগুলো সাফল্য পাচ্ছে বেশি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তামিল, তেলেগু, মালায়লাম কিংবা কন্নড় ভাষার সিনেমা ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বনাম বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিরোধ প্রকাশ্যে! সম্প্রতি এই বিরোধ প্রসঙ্গে মুখ খুলেছেন সালমান।

৫ অক্টোবর মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘গড ফাদার’। এই ছবিতে সালমানও আছেন। এই ছবির মাধ্যমেই দক্ষিণের ছবিতে অভিষেক হয়েছে সালমানের। ছবির শেষ মুহূর্তের প্রচারণা চলছে।

এক প্রেস কনফারেন্সে চিরঞ্জীবীকে সালমান বলেন, ‘আপনার ছবি আমাদের এখানে গ্রহণ করা হয়, কিন্তু আমাদের ছবি আপনাদের ওখানে গ্রহণ করা হয় না।’ উত্তরে চিরঞ্জীবী বলেন, ‘আমরা আছি আপনাকে গ্রহণ করার জন্য। এজন্যই আমরা সাল্লু ভাইকে এই ছবিতে অংশ নেয়ার জন্য অনুরোধ করেছি।’

এরপর ‘দাবাং’ তারকা দক্ষিণ-বলিউড বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘অন্যরা হলিউডে যেতে চায়, আমি যেতে চাই দক্ষিণে। বিষয়টি হলো আমরা যখন একসঙ্গে কাজ করা শুরু করবো, ভেবে দেখুন সংখ্যাটা কততে দাঁড়াবে। মানুষ বলিউডেও দেখবে, দক্ষিণেও দেখবে। সব থিয়েটারই আমাদের হবে। সব ভক্তরা সিনেমা দেখতে যাবে। সবাই সবার ভক্ত হবে। এই সংখ্যা বাড়তেই থাকবে। আমরা এখন ৩০০-৪০০ কোটির কথা বলি, একসঙ্গে আমরা ৩০০০-৪০০০ কোটি ছাড়াতে পারবো।’

তেলেগু ভাষার ছবি ‘গড ফাদার’-এ সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধেছেন সালমান খান। মোহন রাজা পরিচালিত সিনেমাটি সুপারহিট মালায়ালাম সিনেমা ‘লুসিফার’-এর রিমেক। সালমান খান এবং চিরঞ্জীবী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, সত্যদেব কাঞ্চারানা এবং বিগ বস খ্যাত দিভি বাদথা।

সূত্র: কইমই

Tags: চিরঞ্জীবীদক্ষিণনয়নতারাবলিউডমালায়ালামসালমানসিনেমা
Previous Post

বিটিভিতে আরও ৫ বছর চলবে সিসিমপুর

Next Post

নাটোরে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, প্রধান শিক্ষক পলাতক

Next Post
বঙ্গবন্ধু মিউজিয়াম বোর্ড, ওয়ার্কশপপুর হাট, নাটোর. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, প্রধান শিক্ষক পলাতক

মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষ

সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT