চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’, নিজেই জানালেন ভাইজান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 20, মার্চ 2025
in বিনোদন
A A
সালমান খান চরিত্রে, সিনেমার পোস্টার, অ্যাকশন থিম, বাংলাদেশি সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণার শুরু থেকেই শোনা যাচ্ছিল, চলতি বছরের ঈদ উপলক্ষে মুক্তি পাবে সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। যদিও ঈদের সময় ঘনিয়ে এলেও এতদিন এ বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। এমনকি সিনেমার শুটিং শেষ হয় কিছুদিন আগেই। তাই ঈদে এই ছবির মুক্তি নিয়ে ছিলো শঙ্কা!

তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, তা নিয়ে জল্পনা কল্পনা হলেও মুক্তির সঠিক দিন তারিখ জানা যাচ্ছিল না। অবশেষে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন ভাইজান নিজেই।

‘সিকান্দার’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে ভাইজান লেখেন, ‘দেখা হচ্ছে আগামী ৩০ তারিখ। এ আর মুরুগাদোস পরিচালনায় এই সিনেমাটি আসছে। সিকান্দার মুক্তি পাচ্ছে এমন সময়, যখন মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে নতুন বছরে সূচনা হয়।’

‘সিকান্দার’ পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। যিনি ‘গজনি’ ও ‘থুপাক্কি’র মতো তামিল ও হিন্দি ব্লকবাস্টার সিনেমা পরিচালনা করেছেন। তিনি জানিয়েছেন, এই সিনেমাটির প্রথমার্ধ ১ ঘণ্টা ১৫ মিনিটের এবং দ্বিতীয়ার্ধ ২ ঘণ্টা ৩০ মিনিটের।

সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন কাজল আগারওয়াল, রাশমিকা মান্দানা, সত্যরাজ, শারমান যোশি, প্রতীক বব্বর সহ আরও অনেকে। ছবিটির শ্যুটিং চলেছে ৯০ দিন ধরে মুম্বাই এবং হায়দরাবাদের বিভিন্ন এলাকায়। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, যার সঙ্গে সালমান এর আগে ‘কিক’, ‘জুডুয়া’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘জানে মান’ সহ আরও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। যেগুলো প্রত্যকটি ছবিই ছিল ব্যবসা সফল।

তবে ‘সিকান্দার’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কেননা এখানে প্রথমবারের মত সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।

Tags: এ আর মুরুগাদোসকাজল আগারওয়ালপ্রতীক বব্বররাশমিকা মান্দানাসত্যরাজসালমান খানসিকান্দার
Previous Post

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Next Post

পরীক্ষায় পাস, নিষেধাজ্ঞা উঠে গেল সাকিবের

Next Post
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে waving করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষায় পাস, নিষেধাজ্ঞা উঠে গেল সাকিবের

টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগের জবাবে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ সিদ্দিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT