চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইগার ৪’ আসার ইঙ্গিত দিলেন সালমান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 19, নভেম্বর 2023
in বিনোদন
A A
সালমান খান চরিত্রে অ্যাকশন দৃশ্য, ব্যাকগ্রাউন্ডে পুলিশ ও বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে জমছে না সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। যার অন্যতম কারণ চলমান ক্রিকেট বিশ্বকাপ। তবে বক্স অফিসে এখনও আশানুরূপ সাফল্য না মিললেও এরই মধ্যে ইঙ্গিত মিললো ‘টাইগার’ ফ্র্যাঞ্জাইজির নতুন সিকুয়েলের।

সম্প্রতি এই সিনেমার জন্য আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়ে ‘টাইগার ৪’ এর ইঙ্গিত দিতে দেখা গেল সালমানকে। মূলত আয়োজিত ইভেন্টে সালমানের প্রশংসায় পঞ্চমুখ হন ছবির খল অভিনেতা ইমরান হাশমি। তিনি বলেন যে, ‘যে কোন শট উনি খুব সহজ করে দেন। আমার প্রথম শটই ছিল সালমান খানের সঙ্গে। তাও আবার বেশ লম্বা একটা মোনোলগ। খুব সহজ ছিল উনার সঙ্গে কাজ করা। আমি তাকে খুব ভালোবাসি। যদিও সেটা ছবিতে দেখে বোঝা যায়নি।’

ঠিক তখনই ইমরান হাশমিকে থামিয়ে দেন সালমান। তিনি বলেন যে, ‘এই সিনেমায় হয়নি তো কি হয়েছে, পরের সিনেমায় ঠিক হবে।’ আর তাতেই যেন ‘টাইগার ৪’ আসার আভাস পান উপস্থিত কলাকুশলীদের পাশাপাশি সকল সাংবাদিকরা। যদিও এর বেশি এখনই কিছু জানাননি ভাইজান।

এদিকে মুক্তির সাত দিনে শুধু মাত্র ভারতীয় বাজার থেকেই ‘টাইগার থ্রি’ আয় করেছে ২২০ কোটি রুপি। যেখানে মুক্তির প্রথম সাত দিনেই শাহরুখের ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ এর মত সিনেমার আয় ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছিলো। তাইতো বলার আর অপেক্ষা রাখে না যে, ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’এর তুলনায় বেশ পিছিয়ে সালমানের ‘টাইগার থ্রি’।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: ইমরান হাশমিক্যাটরিনা কাইফটাইগার থ্রিসালমান খানসিকুয়েল
Previous Post

ব্যাটে ভারত, শিরোপার মহারণে কেমন সাজল দুদলের একাদশ

Next Post

রাজধানীতে হরতালের প্রথম দিন

Next Post
রাজধানীর রাস্তায় হরতালের কারণে জনজীবন অচল, মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে হরতালের প্রথম দিন

বিচারাধীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলার বাদির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT