চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের সঙ্গে কে! কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 08, অক্টোবর 2023
in বিনোদন
A A
অভিনেতা সালমান খান ও একজন নারী তার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে সালমান খান মানেই যেন বাড়তি চমক! আবারও এমনই এক চমক নিয়ে হাজির হলেন বলিউড ‘ভাইজান’। রবিবার (৮ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি রহস্যজনক ছবি পোস্ট করেছেন সালমান। যার পর থেকেই সালমান ভক্তদের মাঝে শুরু হয়েছে নানান আলোচনা।

সালমানের শেয়ার করা রহস্যে ভরপুর সেই ছবিতে তার সঙ্গে দেখা গেছে অল্পবয়সী এক মেয়েকে। যেখানে তাদের দুজনেরই পরনে ছিল ম্যাচিং সাদা রঙের ট্রাকস্যুট। যদিও ছবিতে সেই মেয়ের চেহারা দেখা যায়নি, তবে সে যে সালমানের খুব কাছের কেউ তার প্রমাণ মিলেছে সালমানের পোস্টের ক্যাপশনেই।

পোস্টের ক্যাপশনে সালমান লিখেছেন, “আমি সবসময় আপনার পিছনে থাকব।”  শুধু তাই নয় ছবির ভেতরে ক্যাপশনে লেখা ছিল, “আগামীকাল আমার হৃদয়ের একটি ছোট অংশ শেয়ার করছি।” আর সালমানের পোস্টের এইসব ক্যাপশনই রীতিমত জল্পনা তৈরি করেছে নেটিজেনদের মাঝে।

নেটিজেনদের কেউ কেউ বলছেন, “শেষমেশ ভাইজান হয়ত বিয়ে করতে চলছেন।” আবার কেউবা বলছেন, “নতুন কোন নায়িকা হয়ত লঞ্চ করতে যাচ্ছেন সালমান।”  যদিও নেটিজেনদের অধিকাংশই ধারণা সালমান লঞ্চ করা এই নতুন নায়িকা আর কেউ নয়, তার ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। তবে এর জবাব মিলবে আগামীকাল।

গত বছরের শেষ থেকে কানাঘুষো চলছিল সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর কন্যা আলিজেহ বলিউডে অভিষেক করবেন। অবশেষে সালমানের হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হচ্ছে তার। সালমান খান ফিল্মস ব্যানারে তৈরি ‘ফররে’ ছবির সঙ্গে বলি পাড়ায় পা দিচ্ছেন আলিজেহ। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাগ্নির আসন্ন সেই ছবির টিজারও শেয়ার করেছিলেন সালমান। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

সূত্র: ওটিটি প্লে

Tags: সালমান খান
Previous Post

আদালত থেকে পলাতক জঙ্গির একজন অল্পের জন্য হাতছাড়া: সিটিটিসি

Next Post

ভালোবাসা দিবসে সাজ্জাদ-শেহতাজের ‘প্রতিচ্ছবি’

Next Post
প্রেমিক ও প্রেমিকা চা পান করছেন, প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে সাজ্জাদ-শেহতাজের ‘প্রতিচ্ছবি’

বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে একজন ব্যক্তি, পেছনে ঐতিহ্যবাহী ভবন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাবা যেন বলছেন, সংবিধান থেকে কখনো বিচ্যুত হয়োনা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT