চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিততে সবকিছু করতে চায় বাংলাদেশ

‘পাঁচটা খেলোয়াড় যায়, পাঁচটা আসে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 15, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ আগামীকাল। টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশের লক্ষ্য টি-টুয়েন্টি সিরিজ জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল জয় তুলে সমতায় ফেরে বাংলাদেশ। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম টাইগার্স। 

শেষ ম্যাচ নিয়ে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রতিপক্ষকে নিয়ে চিন্তা তো দূরে শেষ ম্যাচে কি করেছি তাও গুরুত্বপুর্ণ নয়। কালকে আমরা তাদের যাতে হারাতে পারি তাই লক্ষ্য। এজন্য যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার তা নিয়েই যাবো।’

নাসুম আহম্মেদ ও শেখ মাহাদী হাসানকে খেলানো নিয়ে প্রশ্নের জবাব দেন কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমাদের অনেক সময় লাক্সারি করার সুযোগ থাকে না খেলোয়ারের অভাবে। একজনকে খেলালে আরেকজনকে বসাতে হবে তাই আমাদের ব্যালেন্স করেই দল সাজাতে হয়।’

‘সাকিব দলে থাকলে এমন সমস্যা হতো না। তখন এক্সট্রা একজন বোলার ও ব্যাটার খেলানো যেতো। ’ বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গও চলে সালাউদ্দিনের কথায়। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ৩৮ বর্ষী বাঁহাতি তারকা।

তাওহীদ হৃদয়ের মন্থর গতির ব্যাটিং নিয়ে কোচ বলেন, ‘প্রত্যেকটা ছেলেই দলের জন্য খেলে। তিন নাম্বার পজিশনে খেলতেন তাওহীদ, পজিশন পরিবর্তনে ওর উপর হয়তো চাপ সৃষ্টি হচ্ছে। স্কোরবোর্ডে রান না থাকলে স্বাভাবিক খেলা খেলতে ব্যাহত হয় ব্যাটাররা। ’

খেলোয়াড়দের অভাব পূরণে সুযোগ কম পান বলে জানান এই কোচ। শুধু কোচরাই নয় এই সমস্যায় ভুগতে হচ্ছে নির্বাচকদেরও। সাদা বলের দুই সংস্করণে অন্যসব দলগুলোর চেয়ে বাংলাদেশকে বেশি পরিবর্তন আনতে হয়।

Tags: টি-টুয়েন্টি সিরিজপ্রেমাদাসা স্টেডিয়ামবাংলাদেশমোহাম্মদ সালাউদ্দিনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ক্রিকেটে আবারও প্রত্যাবর্তন অ্যান্ডারসনের

Next Post

অনূর্ধ্ব-৫ শিশুদের জন্য নাগরিক প্ল্যাটফর্মের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

Next Post
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একটি সম্মেলনে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-৫ শিশুদের জন্য নাগরিক প্ল্যাটফর্মের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

'১৬ জুলাই' রাষ্ট্রীয় শোক ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT