চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:28 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, রাজনীতি
A A
কক্সবাজার-১ আসন  বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ভোট দিচ্ছেন, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

কক্সবাজার-১ আসন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ভোট দিচ্ছেন, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ভোট প্রদান শেষে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও কেন্দ্রে স্ব-স্ব ভোট প্রদান করেন।

ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে, আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর ও স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানের শহীদ হয়েছেন সে প্রত্যাশা-স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সকালেই তিনি কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন।

দুই প্রার্থীর ভোট প্রদানকে ঘিরে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মোট ১৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

Tags: কক্সবাজারজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বিএনপিসালাহউদ্দিন আহমদ
Previous Post

ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না: জামায়াত আমির

Next Post

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

Next Post
ছবি: সংগৃহীত

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

ছবি: সংগৃহীত

ভোট দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT