চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি সালাহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 11, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
সাক্ষর সম্পন্ন লিভারপুলের ফুটবল তারকা সালাহ, নতুন চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমজুড়ে আলোচনায় ছিল এবারই হতে চলেছে লিভারপুলে মোহাম্মেদ সালাহর শেষ মৌসুম। আলোচনা আরও জোর পায় যখন সালাহ বলেন, অলরেডদের সঙ্গে এটাই তার শেষ মৌসুম হতে চলেছে। শেষপর্যন্ত মিশরীয় তারকার মুখে ফুটেছে চওড়া হাসি। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

লিভারপুলের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সালাহকে নিয়ে মিনিট দশেকের মধ্যে বেশ কয়েকটি পোস্ট করা হয়। প্রথম পোস্টে মাঠে লাল গালিচার ওপর একটি চেয়ার। চেয়ারটি দেখে বোঝা যায়, সেটি গণ্যমান্য কারও বসার আসন। পরের পোস্টে লিভারপুলের জার্সি গায়ে সেই চেয়ারে বসে হাসছেন সালাহ। শিরোনামে লেখা, ‘তিনি থাকছেন।’ পরের পোস্টে বিবৃতিসহ বিষয়টি নিশ্চিত করে অ্যানফিল্ডের ক্লাবটি।

দুবছরের জন্য চুক্তিতে সই করে লিভারপুলের ওয়েবসাইটে ৩২ বর্ষী ফরোয়ার্ড বলেছেন, ‘চুক্তি করেছি কারণ আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে এবং নিজের খেলাটা উপভোগ করতে পারব। এটা দারুণ ব্যাপার, কারণ সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। আট বছর খেলেছি, আশা করি এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কাটিয়েছি।’

‘সমর্থকদের বলতে চাই, এখানে থাকতে পেরে আমি খুব খুব খুশি। চুক্তি করেছি কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব। ভবিষ্যতে আমরা আরও শিরোপা জিততে চলেছি।’

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে সালহ গোল করেছেন ২৭টি। এপর্যন্ত তিনি সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি ১৭টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। সবমিলিয়ে চলতি মৌসুমে ৪৫ ম্যাচে তার গোলসংখ্যা ৩২।

Tags: ইপিএললিড স্পোর্টসলিভারপুলসালাহ
Previous Post

‘গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে যথেষ্ট বৈশ্বিক প্রতিক্রিয়া হয়নি’

Next Post

চালের বাজারে অস্থিরতা কাটছেই না

Next Post
চালের বাজারে অস্থিরতা, ক্রেতা ও বিক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের বাজারে অস্থিরতা কাটছেই না

বিশাল ডাইনোসর ও মাছের পেইন্টেড কনস্ট্রাকশন, বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি’র চারুকলা অনুষদে চলছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র শেষ মুহূর্তের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT