চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালার’ ধ্বংসের চেষ্টা করছে শাহরুখের পিআর টিম, দাবী প্রভাস ভক্তদের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
প্রভাস ও শাহরুখের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সালার’ মুক্তির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স (সাবেক টুইটার)’-এর ট্রেন্ডে ছিল ‘#সালারফ্লপশো’। এতে ব্যাপক ক্ষুব্ধ প্রভাসের ভক্তরা। এধরনের নেতিবাচক প্রচারণার দায় তারা চাপাচ্ছেন শাহরুখের পিআরটিমের ওপরে!

‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির পরে বক্স অফিসে সুবিধা করতে পারেননি প্রভাস। তবে ভিন্ন চিত্র ‘সালার’-এর ক্ষেত্রে। শাহরুখের ‘ডানকি’র একদিন পরে মুক্তি পেয়েও ভারতব্যাপী ছবিটি প্রথম দিন আয় করেছে ৯৫ কোটি রুপি। কিন্তু শুক্রবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#সালারফ্লপশো’ ট্রেন্ড ছড়িয়ে পড়ে। বিষয়টি ষড়যন্ত্র বলে মনে করছেন প্রভাস ভক্তরা।

এক প্রভাস ভক্ত লিখেছেন, ‘সালার ব্লকবাস্টার। প্রথম দিনেই ডানকির দুই দিনের চেয়ে বেশি আয় করেছে।’ আরেকজন লিখেছেন, ‘শাহরুখের পিআর টিম এখন সালারকে ফ্লপ বলার কাজে অ্যাকটিভ। খুবই বাজে বিষয়। তিনি বলিউডের ভাবমূর্তি নষ্ট করছেন।’

তবে প্রভাসের অনেক ভক্ত হতাশ হয়েছেন সিনেমাটি দেখে। একজনের মত, ‘বড় পর্দায় দেখতে ভালো লাগেনি। প্রভাস এবং প্রশান্ত নীলের কাজে হতাশ হয়েছি।’ আরেকজন লিখেছেন, ‘জীবনের তিনটা ঘণ্টা নষ্ট করলাম। এত ভায়োলেন্সের অর্থ কী!’

‘সালার’ এর গল্প দুই বন্ধুর পরস্পরের শত্রুতে পরিণত হওয়া নিয়ে। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর চোখধাঁধানো সিনেমাটোগ্রাফি রয়েছে। প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।

অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।

সূত্র: কইমই

Tags: জগপতি বাবুডানকিতাপসী পান্নুদক্ষিণপৃথ্বীরাজ সুকুমারনপ্রভাসবলিউডবোমান ইরানিভিকি কৌশলশাহরুখশ্রুতি হাসানসতীশ শাহসালার
Previous Post

২৮ দফা অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

Next Post

‘অভিবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে’

Next Post
অভিনন্দন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'অভিবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে'

তরুণদের অংশগ্রহণে যুব সম্মেলনের দৃশ্য, বাংলাদেশের জাতীয় বিষয়াদি আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় নীতিতে তরুণদের প্রত্যাশাকে বিবেচনায় নিতে ইয়ুথ সামিটে আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT