চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যবংশীর পর সাকিবুল-কিষাণের রেকর্ড সেঞ্চুরি, লিস্ট এ’তে রেকর্ডের ছড়াছড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 24, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিবুল কিষাণের রেকর্ড সেঞ্চুরির সময় ক্রিকেট খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে সকালে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৪ বর্ষী বৈভব সূর্যবংশী। কিছুক্ষণ পরেই ভারতীয় খেলোয়াড়দের মধ্যে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন সাকিবুল গণি। অরুণাচলের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

৩২ বলে সেঞ্চুরি ভারতের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। এর আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল আনমলপ্রিত সিংয়ের। ৩৫ বলে ওই অরুণাচলের বিপক্ষে ২০২৪ মৌসুমে সেঞ্চুরি করেন। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিতে সাকিবুলের আগে আছেন মাত্র দুজন ব্যাটার। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। দুইয়ে আছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স, ৩১ বলে এসেছিল সেই সেঞ্চুরি।

বিজয় হাজারে ট্রফির অন্য ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে কর্নাটকের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ঈশান কিষাণ। সূর্যবংশীকে ছাড়িয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে দুইয়ে এখন কিষাণ। কিষাণের কিছুক্ষণ আগে দ্রুততমের রেকর্ডে দুইয়ে থাকা সূর্যবংশী এখন চারে।

অরুণাচলের বিপক্ষে ৬ উইকেটে ৫৭৪ রান ছেলেদের ক্রিকেটের লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। ৫০০ রানের বেশি করেছিল আর মাত্র একটি দল তামিলনাড়ু। ২০২২-২৩ মৌসুমে অরুণাচল প্রদেশের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছিল তামিলনাড়ু।

ভারতের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান সাকিবুল গণি

বিহারের করা ৫৭৪ রান লিস্ট এ ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ডটি ক্যান্ডিয়ান লেডিস ক্রিকেট ক্লাবের দখলে। ২০০৭ সালে শ্রীলঙ্কায় পুষ্পডানা লেডিসের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৬৩২ রান করেছিল ক্যান্ডিয়ান লেডিস ক্রিকেট ক্লাব যা এখনও লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ রানের স্থান দখল করে আছে।

অরুণাচলের বিপক্ষে বিহার মোট ৩৮টি ছক্কা হাঁকিয়েছে যা ছেলেদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। বিহার ২০১৯ সালে মালয়েশিয়ার বিপক্ষে কানাডার রেকর্ড ২৮টি ছক্কার রেকর্ড ভেঙেছে। মোট ৩৮ ছক্কার মধ্যে সূর্যবংশী ১৫টি এবং সাকিবুল ১২টি ছক্কা হাঁকিয়েছেন যা ছেলেদের ক্রিকেটে একজন করে ব্যাটারের ১০টি বেশি ছক্কা হাঁকানোর প্রথম রেকর্ড।

বিজয় হাজারে ট্রফির ইতিহাসে বিহার প্রথম দল হিসেবে এক ইনিংসে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছে। সূর্যবংশী, সাকিবুল গনির অপরাজিত ১২৪ রানের পর সেঞ্চুরি (১১৬) তুলে নিয়েছেন আয়ুশ লোহারোকা। বিহার এ ম্যাচ জিতেছে ৩৯৭ রানে যেখানে অরুণাচল প্রদেশ মাত্র ১৭৭ রানে অলআউট হয়েছে।

Tags: ‘সূর্যবংশী’অরুণাচলআয়ুশকিষাণঝাড়খণ্ডডি ভিলিয়ার্সবিহারভারতলিড স্পোর্টস
Previous Post

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন

Next Post

‘নেতা আসছে’, তারেক রহমানকে নিয়ে গাইলেন ন্যান্সি

Next Post
ন্যান্সি গানের পরিবেশনায় তারেক রহমানের জন্য গান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেতা আসছে’, তারেক রহমানকে নিয়ে গাইলেন ন্যান্সি

চ্যানেল আই অনলাইন লোগো ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিযোগাযোগ অধ্যাদেশে নজরদারির বিষয়ে নতুন প্রস্তাব, এনটিএমসি বিলুপ্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT