চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাইরাল হওয়ার উদ্দেশ্যে’ শাকিবের বিরুদ্ধে মানববন্ধন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 16, অক্টোবর 2022
in বিনোদন
A A
শাকিবের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে চারজন তরুণ হাতে লেখা ব্যানার নিয়ে মানববন্ধন করেছেন। শনিবার বিকেলে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবী করে সচেতন ছাত্র সমাজের পক্ষে তারা এই মানববন্ধন করে জানান, শাকিব খানের ব্যক্তিগত জীবনে যা ঘটছে তা যুব সমাজকে প্রভাবিত করতে পারে! সেই আশঙ্কায় তারা মানববন্ধন করেছেন। তবে সেই মানববন্ধনে দাঁড়ানো আরেকজনকে প্রশ্ন করা হলে তিনি জানান, কেন মানববন্ধন করছেন জানেন না।

তিনি এও জানান, শাকিব খান আসলে কী করেছেন তা ‘না জেনেই’ মানববন্ধনে দাঁড়িয়েছেন। আরও জানান, দাঁড়াতে বলা হয়েছে তাই তিনি দাঁড়িয়েছেন।

কে দাঁড়াতে বলেছে জানতে চাইলে অজ্ঞাত ওই ব্যক্তি বলেন, আমি আসলে কিছুই জানি না। পরের প্রশ্ন করার আগেই তড়িঘড়ি করে ওই স্থান থেকে কেটে পড়েন। ওই মানববন্ধনে এক কিশোর অংশ নেয়। তাকে জিজ্ঞেস করা হয়, কে দাঁড় করিয়েছে এখানে? কিশোর উত্তর দেয়, এক লোক।

বিস্তারিতভাবে সে জানায়, শাকিব কি দোষ করেছে সে নিজেও জানে না। এখানে এক ভাই ছিল সেই দাঁড় করিয়েছে। ওই কিশোর নিজের ভুল হয়েছে বলেই সরে পড়ে।

এদিকে, রাজু ভাস্কর্যের পাশেই দাঁড়ানো টিম পজেটিভের সদস্য পরিচয় দেওয়া এক যুবক উল্টো সুরেই বললেন, শাকিব খান বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করছে। এখন তাকে নিয়ে মাথাব্যাথা কেন? এসব তার ব্যক্তিগত ব্যাপার। আরো অনেক নায়িকাই তো অনেক কিছু করে তাদের নিয়ে তো কেউ মাথা ঘামায় না।

আপনি কি শাকিব খানের ভক্ত? এমন প্রশ্নের জবাবে যুবক বলেন, আমি ভক্ত না। আমি পজেটিভ বিষয় নিয়ে কাজ করি। যা সত্য তাই বললাম। এমন মানববন্ধনের কোনো ভিত্তি নেই।

একাধিকবার খোঁজ নিয়েও টিএসসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ‘সচেতন ছাত্র সমাজ’ নামে কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন বলেন, সচেতন ছাত্র সমাজ নামে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো সংগঠন নেই। এই সংগঠনের নাম আগে কখনো শুনিনি। এগুলো ভূয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসের শিক্ষা বিষয়ক সাংবাদিক আবদুল লতিফ বলেন, শাকিব খানের নামে কিছু করলেই ভিউ হয়। সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া যায়। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই কয়েকজন এসব করেছে। তবে এসব মানববন্ধনের শক্তিশালী কোনো ভিত্তি নেই।

”এমনকি সচেতন ছাত্রসমাজ নামে কোনো সংগঠন আছে বলে জানা নেই।”

Tags: টিএসসিভাইরাললিড বিনোদনশাকিব খান
Previous Post

করোনায় একদিনে ৬ জনের মৃত্যু

Next Post

রিয়াদে দূতাবাসে শিশু কিশোরদের মিলনমেলা

Next Post
শিশু কিশোররা দূতাবাসে একত্রিত হয়ে সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে দূতাবাসে শিশু কিশোরদের মিলনমেলা

ঢাকার একটি হাসপাতালের প্রবেশদ্বারে রোগী ও দর্শনার্থীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মামাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT