চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2022
in বাংলাদেশ
A A
সৈয়দা সাজেদা চৌধুরীর ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান জানান, সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর তার নির্বাচনী এলাকা নগরকান্দায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে সাজেদা চৌধুরীকে দাফন করা হবে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন।

১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৬৯-৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি।

প্রবীণ এই নেতা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন সৈয়দা সাজেদা চৌধুরী।

২০১৯ সালে তিনি ফরিদপুর-২ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং তৃতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হন।

Tags: সাজেদা চৌধুরী
Previous Post

চীনে ফিরছে দেড় হাজার বাংলাদেশি শিক্ষার্থী

Next Post

বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর সুদীর্ঘ কর্মময় জীবন

Next Post
বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর ছবি, বাংলাদেশি নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর সুদীর্ঘ কর্মময় জীবন

সৈয়দা সাজেদা চৌধুরীর জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দা সাজেদা চৌধুরীর জানাজা ও দাফন কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT