চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সম্মাননায় ‘সারপ্রাইজড’ মার্কেটিং সুপারস্টার সৈয়দ আলমগীর

সিজেএফবি বিশেষ সম্মাননা পেলেন মার্কেটিং সুপারস্টার সৈয়দ আলমগীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
স্মারক গ্রহণের সময় সম্মানিত ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মার্কেটিং জগতের সুপারস্টার হিসেবে পরিচিত সৈয়দ আলমগীরকে বিশেষ সম্মাননা দিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি)। সম্প্রতি সংগঠনটির ২৩তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।

জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সেখানে দেশের জনপ্রিয় শিল্পী, নির্মাতা, গীতিকার, সুরকারদের সম্মাননা দেয়া হয়। সেখানে দেশের মার্কেটিং জগতের আইকন সৈয়দ আলমগীরকে `অ্যাডভার্টাইজিং ইনোভেশন’ হিসেবে বিশেষভাবে এই সম্মান প্রদান করা হয়।

এক জীবনে দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন সৈয়দ আলমগীর। ‘সিজেএফবি’র এই সম্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকরা বিশেষ সম্মাননা দিয়েছে এটা আমাকে সারপ্রাইজড করেছে। আমি ভীষণভাবে সম্মানিত হয়েছি, কারণ এর আগে টেলিভিশন কর্তৃক মার্কেটিং সুপারস্টার হিসেবে সম্মানিত করা হয়েছিল। কিন্তু এবার জার্নালিস্টরা অ্যাডভার্টাইজিং ইনোভেশন হিসেবে সম্মাননা দিয়েছে। এজন্য ওয়ান্ডারফুল অনুভূতি কাজ করছে।

তিনি বলেন, জুরি বোর্ড থেকে আয়োজক- যারাই আমাকে সম্মানিত করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সিজেএফবির আয়োজন অত্যন্ত চমৎকার ছিল। পূর্ণিমা এবং নাঈমের উপস্থাপনাও আমাকে মুগ্ধ করেছে। সিজেএফবি ভিডিও প্রমোতে আমার সম্পর্কে স্টাডি করে যে ভিডিও বানিয়েছিল সেটিও আমাকে সারপ্রাইজড করেছে।

সৈয়দ আলমগীর বাংলাদেশের টেলিভিশন বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তের সূচনা করেন। তার প্রতিটি ভাবনা দেশের পাশাপাশি বিশ্বের কাছে সমাদৃত হয়েছে। পৃথিবীর একাধিক বিশ্ববিদ্যালয়ে তার এসব কর্মযজ্ঞ নিয়ে গবেষণা হয়ে থাকে। এমনকি বিশ্বের মার্কেটিং জগতের তারকাদের মধ্যে তিনি অন্যতম নাম।

ফিলিপ কোটলারের লেখা ‘বিপননের নীতি’ পাঠ্য বইতে সৈয়দ আলমগীরের চিন্তা ও উদ্ভাবনী নিয়ে রয়েছে পৃথক অধ্যায়। এছাড়া ফিকশন কনটেন্টের প্রোডাক্ট প্লেসমেন্ট কীভাবে বিজ্ঞাপনকে আড়াল করে পণ্য উপস্থাপন করতে পারে সেই ধারণা তিনি শুরু করেছিলেন।

উদাহরণ হিসেবে সালমান শাহ-মৌসুমীর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় তার অভিনীত সংলাপে তার পণ্যের ভাষা প্রকাশ পেয়েছিল। পরবর্তীতে হালাল সাবান ছিল একটি দারুণ উদ্ভাবন।

সেই সঙ্গে পায়ে পায়ে পেগাসাস জুতা, মেধা বিকাশে সহায়তা করে এসিআই সল্ট, ফ্রটস মানেই ফ্রুটিকা-এর মতো ধারণাগুলো আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। সৈয়দ আলমগীর তার হালাল সাবান ধারণার জন্য জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে বিখ্যাত।

Tags: সৈয়দ আলমগীর
Previous Post

কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ আজ

Next Post

শরফুদ্দৌলাকে নিয়ে ‘মজা’ করলেন সদ্যসাবেক অশ্বিন

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের আম্পায়ার ও খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরফুদ্দৌলাকে নিয়ে ‘মজা’ করলেন সদ্যসাবেক অশ্বিন

মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT