চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সায়মা ওয়াজেদের কারণে অটিজম নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে: নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 03, এপ্রিল 2024
in রাজনীতি
A A
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমাদের অনেক ভ্যালুয়েবল সন্তান রয়েছে। শুধুমাত্র জ্ঞানের অভাবে, জানার অভাবের কারণে এদেরকে আমরা যথাযথ মর্যাদা ও সমর্থন দিতে পারি না। আমাদের তাদের পাশে দাঁড়িয়ে সম্মানের জায়গায় নিয়ে মূল্যায়ন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ এবং বিশ্বে এই অটিজম বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করে সাড়া জাগিয়েছেন। দেশের পিছিয়ে পড়া অংশকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার কারণে মানুষের সচেতনতার জায়গা অনেক বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর উদ্যোগে কেআইবি কনভেনশন হলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বাতিঘর হল দেশরত্ন শেখ হাসিনা। আজকে তার সরকারকে বিভিন্নভাবে বিব্রত ও বাধাগ্রস্ত করছে বিএনপি-জামাত।এরা দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের চেষ্টা করে। এগোষ্ঠী রাজনৈতিক সংগঠনের নামে অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। এদের অরাজনৈতিক কর্মকান্ডের কারণে সারা দেশের মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। দেশের গণতন্ত্রকে অতীতে যেভাবে এরা ধ্বংস করেছে বর্তমানেও গণতন্ত্র ও সম্ভাবনাকে ধ্বংস করার জন্য অশুভ শক্তিকে ডেকে এনে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে ও নিষিদ্ধের নামে প্রকারান্তরে সারা বাংলাদেশে এর ধারাবাহিকতা সৃষ্টি করার পায়তারা করছিল বিএনপি-জামায়াত, জঙ্গিগোষ্ঠী। এরা ধর্মান্ধ ও অশুভ শক্তি। এরা সব সময় সাম্প্রদায়িক সংগঠনগুলোর পক্ষে কাজ করে। সাম্প্রদায়িকতার প্রমাণ থাকার পরও বিএনপি নেতারা সেই গোষ্ঠীগুলোর পক্ষে সমর্থন দেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে যত গুলো আন্দোলন হয়েছে সেগুলোতে ছাত্র সমাজের ব্যাপক ভূমিকা ছিল। আজকে তাদের গৌরব গাথাকে নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে।

নাছিম বলেন, বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও অপরাজনীতির হাত থেকে আমাদের ছাত্র ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এরা আমাদের দেশের সবথেকে শক্তিশালী অংশ। এদের শক্তিকে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করে বাংলাদেশের রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এরাই আগামী দিনে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের মানুষ শত প্রতিকূলতাকে মোকাবেলা করে আজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল প্রতিকূলতাকে মোকাবেলা করতে সক্ষম। এটি পৃথিবীতে নজিরবিহীন। মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য অসাধারণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কৃষিবিদ প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইনস্টিটিউশন বাংলাদেশ-এর মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম (প্রিন্স) এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ নজরুল ইসলাম এমপি সহ কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও কেআইবি ঢাকা মেট্রোপলিটন-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতঃপর দুপুরে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ উপ কমিটি কর্তৃক রমনা কালীমন্দিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার দিলীপ রায়, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগসায়মা ওয়াজেদ পুতুল
Previous Post

‘রাজকুমার’ এর দ্বিতীয় গান যেন বিরহ বন্দনা!

Next Post

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৩ চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত

পুরস্কার গ্রহণ করছেন দুই ব্যক্তি, পেছনে চ্যানেল আই লোগো ও বইয়ের শেলফ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে দর্শক মাতানো 'ফিমেল’ এর নতুন সিকুয়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT