চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটে হেরে গেল বাংলাদেশ, ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 21, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে একদিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, বদলে অন্যকোন দেশকে সুযোগ দেয়া হবে। ক্রিকেটের অভিভাবক সংস্থার সভায় ভোটাভুটিতে এই রায় দিয়েছে বেশিরভাগ সদস্য বোর্ড। সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকইনফো।

বুধবার সদস্য দেশগুলোকে নিয়ে বোর্ড সভা করেছে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ আইসিসি বোর্ড সদস্যদের ভোটে বাতিল হয়ে যায়। বাংলাদেশ না গেলে বিকল্প কোন দেশকে খেলানোর পক্ষে ভোট পড়েছে বেশি। বিসিবির বাইরে কেবল আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গেছে বলে জানা গেছে।

সুতারং, বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, জানিয়েছে আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর একদিন সময় দেয়া হয়েছে বিসিবিকে।

বুধবার আইসিসির অনলাইন সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ টেস্ট খেলুড়ে সব দেশের প্রতিনিধি, সহযোগী দেশগুলোর দুই প্রতিনিধি। ছিলেন আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও মহাব্যবস্থাপক (ইভেন্টস) গৌরব সাক্সেনা। ছিলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও। গত শনিবার ঢাকায় এসে আইসিসির প্রতিনিধি হিসেবে বিসিবির সঙ্গে সভা করে গেছেন তিনি।

বিশ্বকাপে গ্রুপ সি-তে বাংলাদেশ। টাইগারদের গ্রুপপর্বের তিন ম্যাচ কলকাতায়, এক ম্যাচ মুম্বাইতে গড়ানোর কথা। বাংলাদেশ যদি খেলতে না যায়, বিকল্প হিসেবে স্কটল্যান্ডের জায়গা নেয়ার সম্ভাবনা রয়েছে। স্কটিশরা ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সি থেকে পিছিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল। তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সম্ভাবনা রয়েছে তাদের।

Tags: আইপিএলআইসিসিআমিনুলপাকিস্তানবাংলাদেশবিসিবিভারতমোস্তাফিজলিড স্পোর্টসসাইকিয়া
Previous Post

সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিন সময় বেঁধে দিল আইসিসি

Next Post

সূচিতে কোন পরিবর্তন আনবে না আইসিসি, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে

Next Post

সূচিতে কোন পরিবর্তন আনবে না আইসিসি, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে

ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটকে ১৬৬ রানের লক্ষ্য দিল রাজশাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT