চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সেঞ্চুরিতে ড্র আনলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 02, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের সেঞ্চুরিতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন আনঅফিশিয়াল টেস্টের শেষ ম্যাচে প্রথম ইনিংসটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ২০৫ রানে থেমেছিল ইনিংস। পরে ৪৬১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। জয়ের সেঞ্চুরিতে ড্র নিয়ে ম্যাচ শেষ করেছে টাইগার্সবাহিনী। 

টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে সাইফ হাসানের দল। চতুর্থ ও শেষদিনে ১০ উইকেট হাতে রেখে ৪১৪ রানের লক্ষ্যে ব্যাটে নামে বাংলাদেশ। জয়ের অপরাজিত ১১৪ রানের ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ৩০৬ রান সংগ্রহ করে ড্র করে বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ  ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে ড্র’য়ের পর দ্বিতীয় ম্যাচে সফরকারীদের কাছে জয়-মমিনুলরা তিন উইকেটে হারে।

সিলেটে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪৪৫ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মুমিনুল হক, ইয়াসির আলিরা হতাশ করেন। আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজের আগে তারা প্রস্তুতির সুযোগ কাজে লাগাতে পারেননি প্রথম ইনিংসে।

২৪০ রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে। ৫ উইকেটে ২২০ রান তুলে ইনিংস ঘোষণা করে, সাইফ হাসানের দলকে বিশাল লক্ষ্য দেয়।

৪৬১ রানের লক্ষ্যে নেমে মাহমুদুল হাসান জয় ২৮ ও জাকির হাসান ১৪ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন। শেষ দিনে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জয় ও ইয়াসির আলী। ২৬৮ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন জয়। ৮৫ বলে ৬৭ রান করে আউট হন ইয়াসির। এছাড়া জাকির হাসান ও সাইফ হাসানও ভালো করেছেন। ৯৫ বলে ৪৩রান করেন জাকির, ৪৯ বলে ৩৮ রান করেন সাইফ।

ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন মমিনুল হক। ১২ বলে ৫ রান করে ফেরেন তিনি। এছাড়া ৩৯ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন শাহাদাত হোসেন।

Tags: ইয়াসিরএ দলজয়বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমমিনুললিড স্পোর্টসসাইফসিলেট
Previous Post

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ

Next Post

প্রেম মানে কিছু না বলেও অনেক কিছু বলা: মাহফুজ

Next Post
প্রেম মানে কিছু না বলেও অনেক কিছু বলা: মাহফুজ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম মানে কিছু না বলেও অনেক কিছু বলা: মাহফুজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছের ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়বে ১৭ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT