চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ইসির হস্তক্ষেপ চাইলেন মাহদী আমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে কোনোভাবেই বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই।

দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির একই ধরনের অনৈতিক ও আচরণবিধিবহির্ভূত কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, শুধু সৈয়দপুর নয়, ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের নির্বাচনী এলাকাতেও একই পদ্ধতিতে অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে। কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের অসংখ্য এলাকায় দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে ভোটারদের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে টাকা দিচ্ছেন।

বিএনপি নেতা অভিযোগ করে বলেন, ভোটের মাঠে সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে, অর্থ কিনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে জামায়াত-শিবির। এরই মধ্যে এসব কার্যক্রমে জড়িত অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।

জামায়াতের অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে মাহদী আমিন বলেন, সারাদেশে ব্যাংক ও ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকার পরও জামায়াতের এক জেলা নেতা কোথা থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়ে নির্বাচনের আগের দিন ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন-তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, টানা চারদিন সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পরও এত বিপুল অর্থের লেনদেন ব্যবসায়িক প্রয়োজনে সম্ভব নয়। এটি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং গণবিচ্ছিন্ন একটি দলের অনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা।

ইনসাফ ও দুর্নীতিবিরোধী বয়ান তৈরি করা দলটির প্রতি প্রশ্ন রেখে মাহদী আমিন বলেন, টাকা দিয়ে ভোট কেনা কি তাদের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে কোনোভাবেই যায় কিনা-তা ভেবে দেখার দাবি রাখে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াত-শিবিরবিএনপি
Previous Post

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

Next Post

পল্লবীতে জামায়াতের ২ পোলিং এজেন্ট কারাগারে

Next Post

পল্লবীতে জামায়াতের ২ পোলিং এজেন্ট কারাগারে

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT