চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিসিফাস শ্রম’ নিয়ে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সাহিত্য আড্ডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2026
in শিল্প সাহিত্য
A A

রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ঘরোয়া আবহে অনুষ্ঠিত হলো সাহিত্য আলোচনা। তরুণ লেখক আনিসুর রহমানের গল্পগ্রন্থ ‘সিসিফাস শ্রম’—এই আয়োজনের মূল আলোচ্য বিষয় ছিল। যা বাংলা একাডেমি পরিচালিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর নিকেতনে ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘সিসিফাস শ্রমবিষয়ক আলাপ’ শীর্ষক এই আয়োজনে বক্তারা বইটির সাহিত্যিক গুরুত্ব ও সমকালীন বাংলা সাহিত্যে এর অবস্থান নিয়ে আলোচনা করেন।
শুরুতেই সঞ্চালক জানান, গত ডিসেম্বর থেকে প্রতি শনিবার নিয়মিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আলোচনার আয়োজন করছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন।

প্রধান আলোচক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ কুদরত-ই-হুদা বলেন, বইটি পড়ে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন। তাঁর মতে, লেখক গল্পে সমকালকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। পশ্চিমা সাহিত্যধারার প্রভাব থাকলেও ভাষা, চরিত্র ও প্রেক্ষাপটে লেখক বাংলাদেশের বাস্তবতাকেই নির্মাণ করেছেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহানুজ্জামান জানান, বইটির নয়টি গল্পে ব্যক্তি, সমাজ ও রাজনীতির দ্বন্দ্ব এবং পরিবর্তনশীলতার নানা দিক উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাফাত আলম বলেন, বইটির গল্পগুলো প্রচলিত কাহিনিনির্ভর ধারার বাইরে গিয়ে বাস্তবতার প্রতিসরণ ঘটিয়েছে।

লেখক আনিসুর রহমান বলেন, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে লেখা এসব গল্প দীর্ঘ ভাবনা ও তন্ময়তার মধ্য দিয়ে তৈরি হয়েছে, যার কারণে প্রতিটি গল্প লিখতে সময় লেগেছে।

মুক্ত আলোচনায় অংশ নেন শিবব্রত বর্মন, মাশরুর ইমতিয়াজ ও সুহান রেজওয়ান। সঞ্চালনা করেন নজরুল সৈয়দ। আয়োজনের শেষাংশে লোকসংগীত সাধক মোনমোহন দত্তের জন্মদিন উপলক্ষে শিল্পী হুমায়ূন আজম ‘মলয়া গান’ পরিবেশন করেন। এ সময় প্রথমা প্রকাশনের বিভিন্ন বই বিক্রির ব্যবস্থাও ছিল।

Tags: নিকেতনরাবেয়া খাতুনসাহিত্য
Previous Post

বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ, যে পরিমাণ ক্ষতি হতে পারে

Next Post

সাকিবকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির

Next Post
সাকিব আল হাসান ক্রিকেট খেলোয়াড়ের ছবি, সবুজ জ্যাকেট ও কালো ক্যাপ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির

ছবি: সংগৃহীত

তারেক রহমানের সমাবেশকে ঘিরে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT