চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ঘরের খামারে সবচেয়ে দামি মশলা জাফরান চাষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 19, মার্চ 2025
in আন্তর্জাতিক
A A
বাগানে জাফরানের ফুলের ঝুড়ি, বাংলাদেশি কৃষকের চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের জাফরান বিশ্বের সবচেয়ে দামি মশলা হিসেবে পরিচিত। তবে জলবায়ু পরিবর্তনসহ নানান কারণে সাম্প্রতিক বছরগুলোতে এর উৎপাদন অনেক কমে গেছে। অবশ্য কিছু মানুষ এখন তাদের ঘরের খামারে টেকসইভাবে জাফরান চাষ করছেন।

তাদের একজন রমেশ গেরা। ঘরে জাফরান চাষ সম্ভব করতে তিনি তার বাড়ির একটি ঘরে কাশ্মীরের মতো ঠান্ডা আবহাওয়া তৈরি করেছেন।

রমেশ গেরা বলেন, জলবায়ুর চারটি প্যারামিটার আছে, প্রথমটি তাপমাত্রা, দ্বিতীয়টি আর্দ্রতা, এরপর আছে আলো নিয়ন্ত্রণ ও বায়ু প্রবাহ। এখানে আমরা এই চারটি প্যারামিটারই কাশ্মীরের মতো করে তৈরি করি৷ কাশ্মীরে বছরের বিভিন্ন সময়ে জলবায়ুতে যেমন পরিবর্তন হয় আমরাও এখানে তা করে থাকি।

জাফরান ফুল ফোটার জন্য শীতল পরিবেশ দরকার হয়। এসির সাহায্য সেটি এই ঘরে নিশ্চিত করা হয়। আর বিশেষ আলোর ব্যবস্থা করে সূর্যের আলোর অভাব পূরণ করা হয়। এই ঘরে এয়ারোপনিক্স পদ্ধতিতে জাফরান চাষ করা হয় বলে মাটি বা পানির প্রয়োজন হয় না। এই গাছগুলো মাটিতে আট মাস রাখা হয়, এবং তারপর এই শীতল ঘরে চার মাস থাকে।

রমেশ গেরা বলেন, জাফরান বাল্বের নিচে একটা বাল্ব আছে, আর উপরে আছে কাণ্ড। বাল্বটি স্বয়ংসম্পূর্ণ৷ প্রকৃতি বা ঈশ্বর এতে পর্যাপ্ত খাবার দিয়ে রেখেছে৷ তাই কাশ্মীরের মতো আবহাওয়া পেলেই এটি অঙ্কুরিত হতে থাকে। দেড় থেকে দুই মাস পর অঙ্কুর থেকে ফুল ফুটতে থাকে। এরপর আমরা ফুল থেকে জাফরান সংগ্রহ করি।

ড. নাশিমান আশরাফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে জাফরানের মান উন্নয়নের চেষ্টা করছেন। জাফরান নিয়ে তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন। তিনি বলছেন, ঘরে জাফরান চাষের অনেক ভালো দিক আছে।

ড. আশরাফ বলেন, ঘরে জাফরান চাষের ভালো দিকের মধ্যে আছে, এর ফলে রোগ নিয়ন্ত্রণ করা যায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় ও নির্দিষ্ট সময়ে সেচ দেয়া যায়। এসব কারণে ভালো মানের জাফরান পাওয়া যায়৷ আর খোলা মাঠে জাফরান চাষ করলে কিছু বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, যেমন, যখন বৃষ্টি হওয়া ঠিক নয়, তখন বৃষ্টি হতে পারে৷ ফলে ফসলের ক্ষতি হতে পারে। খোলা মাঠের কারণে রোগ ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। আর প্রাকৃতিক দুর্যোগতো আছেই। ঘরে চাষ করলে এসব এড়ানো যেতে পারে।

কাশ্মীর থেকে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার দূরে চণ্ডিগড়ে একটি কারখানা ভবনের বেসমেন্টে এই জাফরান খেতটি অবস্থিত। নলিন গুপ্ত কয়েক বছর ধরে সেখানে জাফরান চাষ করছেন। তিনি বলছেন, এভাবে জাফরান চাষ বেশ লাভজনক এবং এতে অনেক সম্পদও বাঁচে।

নলিন গুপ্ত জানান, আপনার বিশ্বাস হবে না যে, কাশ্মীরে এক একর জমিতে যে পরিমাণ জাফরান চাষ করা যায়, তা এখানে মাত্র ৭০০-৮০০ বর্গফুটে সম্ভব। আপনি যদি একটি ঘরেই সমপরিমাণ জাফরান পান তাহলে পানি ও শ্রমিকের মতো বিষয়গুলো অনেক কম লাগে।

এখন এই জাফরান গাছগুলোকে হিমঘর থেকে বের করে আবার মাটিতে লাগানো হবে – যেখানে তারা সংখ্যাবৃদ্ধি করবে। অর্থাৎ একটি গাছ থেকে দুই থেকে পাঁচটি এবং কখনও কখনও একটি গাছ থেকে দশটি নতুন গাছও তৈরি হয়।

রমেশ গেরা জানান, আপনি হিমাগারে ফসল পান, এবং যখন সেগুলি আবার মাটিতে রোপণ করা হয়, তখন আমরা সেখানে জলবায়ু নিয়ন্ত্রণের কোনো কাজ করি না। বীজের সংখ্যাবৃদ্ধি মাটিতে হয়, কারণ, এতে কোনো ধরনের জলবায়ু নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। এগুলো ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে-কোনো তাপমাত্রায় সংখ্যাবৃদ্ধি করে।

রমেশ গেরা খুশি যে এই জাফরান চাষ তাকে অবসর নেয়ার পরেও অবসর নিতে দেয়নি৷ তিনি বলছেন যে, যখন তিনি অন্য লোকদের ঘরে জাফরান চাষের প্রশিক্ষণ দেন, তখন তার অভিজ্ঞতাও বহুগুণ বেড়ে যায়। ঠিক এই জাফরানের চারাগুলোর মতো, যা তিনি এখন মাটিতে রোপণ করছেন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: চাষজাফরানভারত
Previous Post

আলোচনার শীর্ষে আসা কে এই তুলসি গ্যাবার্ড

Next Post

হামজা দেশের ফুটবলে নতুন জোয়ার আনবেন: মাশরাফী

Next Post
বাংলাদেশের ফুটবল তারকা হামজা দেশের ফুটবলে নতুন জোয়ার আনবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা দেশের ফুটবলে নতুন জোয়ার আনবেন: মাশরাফী

যশোরে অ্যাম্বুলেন্স ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT