চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের সঙ্গে ১-০তে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 15, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভুটানের নারী ফুটবল ম্যাচের দৃশ্য, বাংলাদেশ এগিয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরুর আগেই আভাস মিলে তুমুল বৃষ্টির। মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টিও। বৃষ্টিস্নাত ম্যাচে টানা তৃতীয় জয়ের খোঁজে সফরকারীদের বিপক্ষে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজ দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ভুটানের বিপক্ষে বাংলাদেশের গোলরক্ষক থেকে শুরু করে অধিনায়ক সব পজিশনেই পরিবর্তন আনেন কোচ পিটার জেমস বাটলার। নেপালের বিপক্ষে জয় পাওয়া দলে নয় পরিবর্তন নিয়ে একাদশ সাজান ইংলিশ কোচ।

এ ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন সুরমা জান্নাত। আসরের নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকে রাখা হয়েছে বিশ্রামে। আগের দুই ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করা স্বর্ণা রাণী মন্ডলও আছেন বিশ্রামে। তার জায়গায় একাদশে এসেছেন মিলি আক্তার। ‎‎নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় এ ম্যাচে নেই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মত সাগরিকা।

ভুটানের মেয়েদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। বৃষ্টির পানি জমে ধীরগতির মাঠে দ্বিতীয় মিনিটেই গোলের জন্য শট নেন উমেলা। ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজনের দারুণ সেভে রক্ষা পায় সফরকারীরা। তবে লাল-সবুজদের সফলতা আসে সপ্তম মিনিটে।

বক্সের ভেতরে শ্রীমতি তৃষ্ণা রাণীর শট কোনো রকমে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি ভুটানের গোলরক্ষক পেমা। তাতে বল যায় শান্তি মার্ডির কাছে। সেখানে খানিকটা উঁচিয়ে নেয়া শটে লক্ষ্যভেদ করেন শান্তি। তাতে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

১৯ মিনিটে গোল শোধ দেয়ার সুযোগ পেয়ছিল ভুটান। বাঁ-প্রান্তে যখন খেলদেন ওয়াংমো বল পেলেন তখন তার সামনে শুধুই বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। ভুটানের ফরোয়ার্ড শটটা নিলেনও বটে, কিন্তু তা গোলরক্ষকের সামনে গিয়ে আটকে যায়। বৃষ্টির পানিতে আটকে যাওয়া বল তালুবন্দি করতে কোনো সমস্যা হয়নি মিলির। পরে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজ দল।

পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জুলাই ভুটাবের বিপক্ষেই। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

Tags: বাংলাদেশভুটানমিলিমেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশান্তিসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
Previous Post

বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক ধীরাজ কুমার মারা গেছেন

Next Post

‘অপ্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে একটি দল বিশৃঙ্খলা ও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে’

Next Post
বাংলাদেশি যুবক, আধুনিক পোশাক ও পরিচ্ছদে, পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অপ্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে একটি দল বিশৃঙ্খলা ও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে’

অপহৃত সন্তানের সাথে বাবা-মায়ের পুনর্মিলনের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ বছর পর অপহৃত সন্তানের সাথে বাবা-মায়ের পুনর্মিলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT