চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল চ্যালেঞ্জ জিতে সাফ মিশন শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা নেপালের বিরুদ্ধে গোলের চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল স্বাগতিকরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়েই মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়ে গোলাম রব্বানি ছোটনের মেয়েরা নিজেদের প্রতিপক্ষের চ্যালেঞ্জটা টপকে গেল। 

কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় হওয়া ম্যাচের একদম শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে গোলাম রব্বানি ছোটনের দল। হাতেনাতে পাওয়া যায় ফল। তিন মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজের দল।

বাম প্রান্ত থেকে অনেকখানি দৌড়ে গিয়ে ডি বক্সে ঢুকে পড়েন স্ট্রাইকার আকলিমা খাতুন। গোলরক্ষককে পরাস্ত করে নিশানাভেদ করে তিনি গ্যালারির দর্শকদের আনন্দে ভাসান।

সাত মিনিটের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেপালের কুসুম খাতিওয়াদা। তার বদলি হিসেবে নামেন সুনকালা রাই।

খেলার ১২ মিনিটে স্বপ্না রানির দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হলেও কয়েক সেকেন্ড পর আবারো গোল উৎসবে মাতে কমলাপুরের গ্যালারি। সতীর্থের বাড়ানো লম্বা পাসে ডি বক্সের ভেতর বল আদায়ের চেষ্টা করেন সামসুন্নাহার জুনিয়র। প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে না পারায় সামসুন্নাহার বল জালে পাঠিয়ে স্কোরলাইন ২-০ করেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

 

খেলার ১৭ মিনিটের মাথায় দুটি গোলের সুযোগ পায় লাল-সবুজের দল। আকলিমা খাতুনের জোরালো শট ঠেকান নেপালি গোলরক্ষক কবিতা। যদিও তখন অফসাইডের সংকেত এসেছিল। খানিক পর ডি বক্সের বাইরে থেকে ডান প্রান্তে থাকা সামসুন্নাহার দুরন্ত শট নেন। বল সরাসরি কবিতার গ্লাভসে জমা পড়ে।

২৪ মিনিটে ম্যাচের কর্নার কিকের ফায়দা কাজে লাগিয়ে এক গোল শোধ করে নেপাল। উড়ে আসা বল হেডে বিপদমুক্ত করতে পারেননি সামসুন্নাহার। বল তার মাথায় লেগে গোলমুখে দাঁড়িয়ে থাকা মানমায়া দামনির শট পোস্টের বারে লেগে জালে প্রবেশ করলে নেপাল ম্যাচে ফেরার আভাস দেয়।

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা নেপাল চ্যালেঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরতির আগেই সমতায় ফেরার শঙ্কা জাগিয়েছিল হিমালয়ের দেশটি। আমিশা কারকি বল নিয়ে অনেকটা দৌড়ে গেলে তার সামনে তখন ছিলেন কেবল বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমা। একেবারে শেষ মুহূর্তে রুপনা কিক মেরে দলকে রক্ষা করেন।

কিছুক্ষণ পর প্রতিপক্ষের এক ফুটবলারের ফাউলের শিকার হয়ে মাঠে পড়ে যান সামসুন্নাহার। পরে আবার উঠে দাড়িয়ে খেলতে থাকলেও রেফারি বিরতির বাশি বাজানোর পর আবার তিনি মাঠে শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি কনকাশনে ভুগছিলেন।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুসহ আরও দুইজন মাঠে সামসুন্নাহারের কাছে ছুটে যান। পরে তাকে ধরে নিয়ে মাঠের সাইডলাইনের কাছে নেয়া হয়।

বাংলাদেশি মিডফিল্ডারের মাথায় পানি ঢালতে থাকা দেখা যায়। একজন তার শরীরে বাতাস করতে থাকেন। প্রায় আট মিনিট পর তিনি দুইজনের কাধে ভর দিয়ে মাঠ থেকে বের হন। বিরতির পর বাংলাদেশের অধিনায়কের বদলে খেলতে নামেন আইরিন খাতুন।

বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে হারিয়ে উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৩ মিনিটে আফ্রিদার নেয়া দূরপাল্লার মাপা শট ঠেকান নেপালের গোলরক্ষক। এরপর ৭৫ মিনিটের মাথায় আকলিমার জার্সি টেনে ধরায় ডি বক্সের সামান্য বাইরে বাংলাদেশ ফ্রি কিক পায়। সেট পিস থেকে শাহেদা আক্তার রিপার কিক গোলরক্ষক সহজেই ধরে ফেলেন।

ম্যাচের বাকি সময় চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ দিকে অবশ্য ছোটনের মেয়েরা অতি আক্রমনাত্মক হয়ে উঠে। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান প্রান্তে থাকা রিপার আচমকা শটে গোলরক্ষক পরাস্ত হন। বল জালে জড়ালে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Tags: আফিদানেপালবাংলাদেশলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপসামসুন্নাহার
Previous Post

জন্মদিনে ভক্তদের পাগলামি, নতজানু পলাশ

Next Post

ঢাকাকে হারিয়ে শেষ চারে রংপুর

Next Post
রংপুর ক্রিকেট দল মাঠে খেলছে, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাকে হারিয়ে শেষ চারে রংপুর

সামসুন্নাহার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় আঘাত পেয়ে স্মৃতিভ্রষ্ট ছিলেন সামসুন্নাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT