চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 28, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল চ্যাম্পিয়ন, ট্রফি ও মেডেল নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। নেপালের কাছে হেরে যায় ২-০ গোলে। পরের দুই মৌসুমেও ফাইনাল খেলেছিল লাল-সবুজের দল। দুবারই ভারতের কাছে হেরে যায়। চতুর্থবার ফাইনালে এসে ষষ্ঠ আসরে বয়সভিত্তিক টুর্নামেন্টটির শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ। মিরাজুল ইসলামের জোড়া গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোচ মারুফুল হকের দল।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। মিরাজুলের জোড়া গোলের পাশাপাশি অন্য গোল দুটি করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন সামির তামাং।

বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম শিরোপার পাশাপাশি নেপালের বিপক্ষেও প্রথম জয় এটি। এবারের আসরে গ্রুপপর্বে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২-১ গোলে হেরে যায়। এর আগে আরও তিনবার দেখা হয়েছিল দুদলের। দুটিতে নেপাল জিতেছিল, আর ড্র হয়েছিল একবার।

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা নেপালকে হারানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের মাঠে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক দল। দ্বিতীয় মিনিটে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার রাজিব হোসেন। পঞ্চম মিনিটে বাংলাদেশ ম্যাচের প্রথম সুযোগ তৈরি করেন রাইট উইঙ্গার। নবম মিনিটে নেপালের সহজ গোলের সুযোগ ঠেকিয়ে দেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। নেপাল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আসিফের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি বাংলাদেশের।

২১ মিনিটে ডি বক্সের মধ্যে নিরাজন ধামি ফাঁকা বল বাড়ান অবিনাশ স্যান্তানের দিকে। কিন্তু তিনি বল গোলমুখে মারার চেষ্টা করলেও বাইরে চলে যায়, নেপালের এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়। পরে রাইট উইং দিয়ে রাব্বি হোসেন রাহুল বেশ কিছু আক্রমণ করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি।

আক্রমণ-প্রতি আক্রমণে দুদলই মেতেছিল। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না কেউ। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে নেপালের ডি বক্সের বাইরে স্ট্রাইকার মিরাজুল ইসলাম ফাউলের শিকার হন। ফ্রি কিক থেকে অসধারণ শটে টপকর্নারে গোল করেন মিরাজুল, ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে উঠে নেপাল। এ সময় দারুণ দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে ৫৪ মিনিটে সুযোগ আসে বাংলাদেশের কাছে, লেফট উইং থেকে রাব্বি হোসেনের বাড়ানো বলে হেড করেন রাইট উইঙ্গার, বল বাড়িয়ে দেন মিরাজুলের দিকে। এবার সহজ হেডে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নাম্বার টেন, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল দল নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭০ মিনিটে তৃতীয় গোলটি করে বাংলাদেশ। দুই গোল করা মিরাজুলের হ্যাটট্রিকের সুযোগ ছিল। তবে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন লেফট উইঙ্গার রাব্বি হোসেন রাহুলের দিকে। ডান পায়ে টপকর্নার দিয়ে মনোমুগ্ধকর গোলটি করেন। তৃতীয় গোলের পর নেপালি দর্শকরা বাংলাদেশি খেলোয়াড়দের দিকে পানির বোতল ছুড়ে মারতে থাকে।

৮০ মিনিটে প্রথম গোল শোধ করে স্বাগতিক নেপাল। রাইট উইং থেকে বাড়ানো বলের ফ্লাইট বুঝতে ভুল করেন গোলরক্ষক আসিফ। ফাঁকা পোস্টে সহজ হেডে গোল করেন সামির তামাং, খেলায় তখন ব্যবধান দাড়ায় ৩-১।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইম দেয়া হয় ১০ মিনিট। এসময় চতুর্থ গোল করে বাংলাদেশ। এবার গোলের দেখা পান গ্রুপপর্বে গোল করা পিয়াস আহমেদ নোভা। আসরে নোভার দ্বিতীয় গোল এটি। শেষপর্যন্ত ৪-১ গোলে জেতে বাংলাদেশ, প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধি দল।

Tags: চ্যাম্পিয়ননেপালবাফুফেবাংলাদেশমিরাজুললিড স্পোর্টসশিরোপাসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
Previous Post

মালিকদের অধীনে সিএনজি চালাতে চান না চালকরা

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট

Next Post
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজট, ট্রাক ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট

অক্ষয় কুমার, হৃতিক রোশন ও শ্রদ্ধা কাপুর একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়-হৃতিকের সঙ্গে এক বাসায় শ্রদ্ধা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT