চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যাদের নিয়ে লড়বে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ U-19 ফুটবল দলের প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে নেপালে হতে চলা সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে লড়বে বাংলাদেশ। আসর সামনে রেখে ২৩ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২১ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিবে ছয়টি দল। ‘বি’ গ্রুপে অবস্থান বাংলাদেশের। প্রতিপক্ষ ভারত ও ভুটান। ‘এ’ গ্রুপে লড়বে নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান।

২১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপর ১টা ৪৫ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে লড়বে ভুটানের বিপক্ষে।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে নাম লেখাবে। ২৭ সেপ্টেম্বর সেমিফাইনালের দুটি লড়াই মাঠে গড়াবে। বিজয়ী দুই দলকে নিয়ে ৩০ তারিখ বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে ফাইনালের লড়াই গড়াবে।

আসর সামনে রেখে শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আসরে অংশ নিতে মঙ্গলবার সকাল ১০টা ১৫মিনিটে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের দল। যুবাদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহম্মদ রাশেদ আহমেদ।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল:
গোলরক্ষক: মোহাম্মদ আসিফ, সোহানুর রহমান ও ইসমাঈল হোসেন মাহিন।
রক্ষণভাগ: রুস্তম ইসলাম দুখু মিয়া, ইমরান খান (সহ-অধিনায়ক), পারভেজ আহমেদ, রুবেল শেখ, আজিজুল হক অনন্ত, ইউসুফ আলী ও সিরাজুল ইসলাম রানা।
মধ্যভাগ: মইনুল ইসলাম মইন (অধিনায়ক), আকমল হোসেন নয়ন, স্যামুয়েল রাকসাম, চন্দন রায়, মহসিন আহমেদ, ইফতিয়ার হোসেন, সজল ত্রিপুরা ও ইনসান হোসেন।
আক্রমণভাগ: রাজু আহমেদ জিসান, অনিক দেববার্মা সুবান, রাব্বি হোসেন রাহুল, রহমত উল্লাহ জিসান ও আসাদুল মোল্লা।

Tags: নেপালবাফুফেবাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দললিড স্পোর্টস
Previous Post

বহুতল ভবনের ১৩ তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫১

Next Post
শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫১

দলটি ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে, অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনশনের জমাকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ, সরকারের প্রতি আস্থা রাখতে হবে: পরিকল্পনা মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT