চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের এক কদম দূরে দাঁড়িয়ে যা বলছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে ২৯ ধাপ পিছিয়ে ভুটানের মেয়েরা (১৭৬)। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। শক্তি-সামর্থ্যে যোজন এগিয়ে থাকলেও এমন প্রতিপক্ষকে সমীহই করছে গোলাম রব্বানি ছোটনের দল, তবে চোখ থাকছে শিরোপার মঞ্চে।

শেষ চারের লড়াইয়ে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাঠে নামবেন সাবিনা খাতুন-মারিয়া মান্ডারা। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতে দাপুটে জয় তুলে নেয়া বাংলাদেশ কম শক্তির প্রতিপক্ষের বিপক্ষেও খেলবে সেরা দল নিয়ে। অন্যদিকে, প্রতিপক্ষকে ফেভারিট মানলেও সর্বোচ্চটা দিয়ে লড়ার প্রত্যয় জানিয়েছেন ভুটানের অধিনায়ক।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ইতিহাসও দারুণ। ২০১০ সালে ঢাকায় ভুটানকে ৭-০ গোলের হার উপহার দিয়েছিল লাল-সবুজের দল। সাবিনা সেদিন পেয়েছিলেন জোড়া গোল। এই টুর্নামেন্টেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি, ৫ গোল করে তালিকার শীর্ষে অধিনায়ক। প্রায় একযুগ পর আবারও ভুটানকে পেয়ে নিজেদের পা মাটিতেই রাখছেন সাবিনা।

বাংলাদেশ দলের অন্যতম স্ট্রাইকার মনে করেন, সেমিফাইনাল নিশ্চিত করা ভুটান অবশ্যই ভালো দল। তাদের বিপক্ষে সেরাটা দিয়েই জিততে চান এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান, ‘প্রতিটা ম্যাচে চেষ্টা করছি নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর। লক্ষ্য থাকবে আগামী ম্যাচগুলোতেও ধারাবাহিক পারফর্ম ধরে রাখার। এই ম্যাচেও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগাবো।’

গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়া ভুটান থাকছে সাবধানী। শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে দলটির অধিনায়ক পেনা ছোডেন বলেছেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল, তারা খুব দ্রুত বল দেয়া-নেয়ায়ও পটু। তাদের মাঝে দারুণ বোঝাপড়া আছে। আমরা নিজেদের সর্বোচ্চ নিয়ে চেষ্টা করতে পারি। আশা রাখি এটা একপাক্ষিক কোনো ম্যাচ হতে যাচ্ছে না।’

মালদ্বীপ ও পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু করা বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তুলেছিল বড় ব্যবধানের জয়। সেমিতে ভুটান বাঁধা পেরোতে পারলে ২০১৬ সালের পর দ্বিতীয়বার সাফের ফাইনাল নিশ্চিত করবে সাবিনা খাতুনের দল। অন্য সেমিতে শুক্রবার বিকেলেই লড়বে ভারত ও নেপাল।

Tags: ছোটনফিফাবাংলাদেশভারতভুটানলিড স্পোর্টসসাফ ফুটবল চ্যাম্পিয়নশিপসাবিনা
Previous Post

রানির শেষকৃত্যে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Next Post

খালেদা জিয়া এবং তারেক আইনের দৃষ্টিতে নির্বাচনের অযোগ্য: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া এবং তারেক আইনের দৃষ্টিতে নির্বাচনের অযোগ্য: ওবায়দুল কাদের

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন সংক্রান্ত ইনফোগ্রাফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের অর্জন কম: টিআইবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT