চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালদের কোচিং করাতে আসছেন তিন স্প্যানিয়ার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 21, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বৈঠকে বসে আলোচনা করছে বাংলাদেশ ও স্পেনের কোচিং কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে ‘ফিফা উইন্ডো’ ও ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩’-এ চোখ রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং প্যানেলে তিনজনকে নিয়োগ দিয়েছে বাফুফে। তাদের দুজন সহকারী কোচ, বাকি জন ফিজিওথেরাপিস্ট। তিনজনই স্পেনের। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিন দুপুরে বাফুফের ‘ন্যাশনাল টিমস কমিটি’র ১৮তম নিয়মিত সভায় নিয়োগপ্রাপ্তদের বিষয়ে সিদ্ধান্ত হয়। কোচিং প্যানেলে নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ডেভিড গোমেজ গঞ্জালেজ (সহকারী কোচ), মিগুয়েল অ্যাঞ্জেল অনিডো ইগলাসিয়াস (গোলকিপার কোচ) ও ডেভিড ডোবারো মাগান (ফিজিওথেরাপিস্ট)। জামালদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক স্পেনিয়ার্ড হাভিয়ের ক্যাবরেরা।

সভায় একইসঙ্গে জাতীয় ফুটবল দলের টিম লিডার হিসেবে বাফুফে ‘ন্যাশনাল টিমস কমিটি’র সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীরকে মনোনীত করেছে। আগামী চার জুন থেকে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টসে ‘ফিফা উইন্ডো’ ও ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩’র আবাসিক ক্যাম্প শুরু হবে।

‘ফিফা উইন্ডো’ উপলক্ষে ১০ জুন কম্বোডিয়া যাবে জামাল ভুঁইয়ার দল। ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ খেলে ১৬ জুন ভারত যাবে ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩’ খেলার জন্য।

Tags: জামালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

গাজীপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: সুজিত রায় নন্দী

Next Post

সিলেট, কক্সবাজার, বান্দরবানের বেস্ট লোকেশনে ‘প্রিয়তমা’

Next Post
শাকিব খান তার নতুন লুকের ছবি, প্রশংসা ও সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট, কক্সবাজার, বান্দরবানের বেস্ট লোকেশনে 'প্রিয়তমা'

বিশ্ব নেতারা আলোচনা করছেন, বিভিন্ন দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ক্রমবর্ধমান অর্থনীতি বড় চ্যালেঞ্জ: জি-৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT