চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটবেলা থেকেই চেয়েছি অভিনেতা হতে: সফল খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 26, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
আনন্দিত যুবক হাসিমুখে, শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিন্ন ধাঁচের এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তোমাকে ভালোবাসার পর’। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটি আগেই চ্যানেল আইয়ে প্রচার হয়েছে। এবার আসছে চ্যানেল আই-এর ইউটিউবে!

চ্যানেল আই থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে নাটকটি এখন থেকে দর্শক দেখতে পারবেন।

মোবাইলহীন একটি ছেলে ও নেশাগ্রস্ত একটি মেয়ের ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে ‘তোমাকে ভালোবাসার পর’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সফল খান ও রিয়া মনি। এমন একটি গল্পে অভিনয় করে দুজনই বেশ উচ্ছ্বসিত।

নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলুর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সফল খান। গত দেড় বছরে চারটি ধারাবাহিক ও দশটির মতো সিঙ্গেল নাটকে কাজ করেছেন তিনি।

“আসলে ছোটবেলা থেকে চেয়েছি অভিনেতা হতে। এখন অভিনয় করছি। শিখছি, হয়তো সবার সহযোগিতা পেলে সামনে এগিয়ে যাবো।” নিজের প্যাশন নিয়ে বলছিলেন সফল।

শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা শিক্ষার আলো নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ ‘তোমাকে ভালোবাসার পর’ নাটক প্রসঙ্গে সফল খান বলেন, অন্ধকার দূর করতে হলে অন্ধকার নয়, আলোরই প্রয়োজন। তেমনি একজন নেশায় আসক্ত এক মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভালোবাসার প্রয়োজন। তেমন একটি গল্পই দেখানো হয়েছে এই নাটকে।

সফল বলেন, চরিত্রে প্রবেশ করতে মোবাইল ফোনহীন একটা লাইফ কেমন তা বুঝতে তিন দিন ফোন ব্যবহার করিনি। আশা করছি আমার নতুন নাটকটি দর্শকদের ভালো লাগবে।

এ নাটক নিয়ে আশাবাদী নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিল আমার। আশা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবেন। দুজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছেন।’

Tags: অভিনয়চ্যানেল আইনাটকমাহমুদ দিদারসফল খান
Previous Post

সাদপন্থিদের নিষিদ্ধসহ তিন দফা দাবি জুবায়েরপন্থিদের

Next Post

গাজীপুরে সড়ক অবরোধের জেরে যান চলাচল বন্ধ

Next Post
গাজীপুরে সড়ক অবরোধের কারণে পথচারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়ক অবরোধের জেরে যান চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন: লেখক রাবেয়া খাতুনের ছোটগল্পের বই প্রকাশ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা ৪ টি ছোটগল্প ইংরেজী ভাষায় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT