চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার গবেষণায় বিশেষ অবদানে ‘ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পেলেন সাদনান আদেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
সাদনান আদেল, ক্যান্সার গবেষণায় বিশেষ অবদানে পুরস্কৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ রাফে সাদনান আদেল কানাডিয়ান এনজিও ‘ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের ‘ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ – এর সম্মাননা পেলেন। বিশ্বের ত্রিশটি দেশের তথ্য নিয়ে করা ‘দ্য এভরি উইমেন স্টাডি’–এই গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মাননা পেলেন।

ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড এর তৃতীয় এই আসরে গবেষণা ক্যাটাগরিতে আদেলসহ গবেষণাটির আরও ১৭ জন বিশেষ সম্মাননা পেলেন। তারা হলেন: ফ্রান্সিস রেইড, ক্ল্যারা মেকওয়ে, আইরেন লো, ফ্লোরেন্সিয়া নল, সারা নাসের, বাসেল রেফকি, আসিমা মুখোপাধ্যায়, ট্রেসি অ্যাডামস, রাইখান বোলাৎবেকোভা, দিলওয়ারা কাইদারোভা, গার্থ ফান্সটন, এনজোক ফান, ইভা মারিয়া স্ট্রোমসলম, রানসি চিবাবা, রবেন কোহেন, মার্টিন ওরিগা, ইসাবেলা সিওরজোমাতারাম, ফেডরা কার্লটন এবং মেরি ইকেন।

সম্মাননাটি প্রদান করেছে ২০১৬ সালে প্রতিষ্ঠিত কানাডিয়ান এনজিও ‘ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন’; যেটি বিশ্বের ২০০টি ওভারিয়ান ক্যান্সারে কাজ করেন এমন প্রতিষ্ঠানগুলোর জোট।

জোটের প্রধান নির্বাহী ক্ল্যারা মেকওয়ে বলেন, ‘২০৪০ সালের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ৪২ শতাংশ বাড়তে পারে! যারা ক্যান্সার সচেতনতায় কাজ করছেন তাদের গুরুত্ব অনেক। এটা সত্যি গর্বের যে আমাদের এই অ্যাওয়ার্ড বিজয়ী, নমিনিরা ওভারিয়ান ক্যান্সার কমিউনিটিতে দুর্দান্ত সব কাজ করছেন।’

২০১৪ সালে ক্যান্সার আক্রান্ত মাকে হারান রাফি সাদনান আদেল। সেই বছরই তিনি ক্যান্সার বিষয়ক প্রথম বাংলা ওয়েবসাইট ক্যান্সারবিডি ডট নেট (www.cancerbd.net) প্রতিষ্ঠা করেন, যা কিনা তখন থেকেই ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করে আসছে।

এছাড়াও ২০২১ সাল থেকে তিনি ওভারিয়ান ক্যান্সার সচেতনতায় আন্তর্জাতিক জোট ‘ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন’-এর বোর্ড ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন। বিশ্বের ত্রিশটি দেশে চলমান গবেষণা ‘এভরি উইওমেন স্টাডি- লো এন্ড মিডেল ইনকাম কান্ট্রি; -এর ওভারসাইট কমিটি মেম্বার হিসেবেও যুক্ত আছেন তিনি।

সম্মাননা পাবার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনকোলজি ক্লাবকে ধন্যবাদ জানিয়ে রাফে সাদনান আদেল বলেন, ‘মাকে হারিয়েছি ক্যান্সারে, ক্যান্সার সচেতনতায় শেষ নিশ্বাস থাকা পর্যন্ত কাজ করব। এই সম্মাননা দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এ দেশের প্রত্যেকটি মানুষকে ক্যান্সার সচেতন করব, ইনশাল্লাহ।’

Previous Post

মিরাজ-তাইজুলে ‘ছেড়ে দে কেঁদে বাঁচি’ অবস্থা নিউজিল্যান্ডের

Next Post

নাইজেরিয়া সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ জন নিহত

Next Post
নাইজেরিয়া সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় নিহত ৮৫ জনের দাফন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়া সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ জন নিহত

ইসরায়েলি সেনাদের হামলার ছবি, যুদ্ধ পরিস্থিতি ও সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ৬০ ইসরায়েলি সেনা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT