চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন নিলেন সাদিক আবদুল্লাহ

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
6:50 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মঙ্গলবার ২৭ নভেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার অনুসারীরা।

এদিকে বরিশাল বিমান বন্দর থেকে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে শোডাউন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেছেন, দলের সিদ্ধান্ত মনোনয়ন স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচন করতে পারবে। দলের এই সিদ্ধান্ত জানতে পেরে মহানগর আওয়ামী লীগের নেতারা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সাদিক আব্দুল্লাহতে প্রার্থী হওয়ার জন্য দাবি তুলেছেন।

এদিকে বরিশাল-৫ (সদর আসন) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় মঙ্গলবার নগরীতে শোডউন হয়েছে। বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার বরিশালে আসলে কর্মী সমর্থকরা এই কর্মসূচি পালন করেন। এসময় বেশ কিছু গাড়ি নগরীর অভ্যন্তর ঘুরে বটতলা এলাকার বাসভবনে যান জাহিদ ফারুক।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে বিপরীতে এখন পর্যন্ত মোট ৩৩ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আজ একজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের সবশেষ তারিখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসন থেকে এখন পর্যন্ত ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা।

Tags: বরিশাল সিটি করপোরেশন
Previous Post

‘ভারতের সেরা অভিনেতা রণবীর’, দাবি মহেশ বাবুর!

Next Post

‘আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিলো’

Next Post
নারী ও শিশু ফুলের বাগানে ফুলের যত্ন নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিলো’

বিভিন্ন জাতিগোষ্ঠীর নারীর মুখের ছবি, শক্তি ও সমতা প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর হাতে সমৃদ্ধ অর্থনীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT