চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকে নতুন জুটি সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে নতুন জুটির এই নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 10, জুন 2024
in বিনোদন
A A
নাটকের জন্য নতুন জুটি সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামের ছেলে ছোটন। বাবা দরিদ্র কৃষক, একটা দোকান আছে তাদের। ছোটন পড়াশোনায় খুব ভালো। ভালো রেজাল্ট নিয়ে ডিগ্রি পাস করেছে। তার শখ ভিডিও বানানো। কিন্তু চাকরির বাজার তো খুব খারাপ, এখানে এখন অনেক ব্যাকিং লবিং লাগে। তাই প্রতি সপ্তাহে ২/৩টা ইন্টারভিউ দিয়েও সে কোনো চাকরি পাচ্ছে না। ইন্টারভিউ দিতে গিয়ে তার কাপড়ের মলিন চেহারা তার নিজের কাছেই অস্বস্তিকর ঠেকে।

তিন নম্বর ইন্টারভিউ দেওয়ার আগে তার মাথা ঘুরাতে থাকে। সে এক ঝুপরি দোকানে গিয়ে গোগ্রাসে শুধুমাত্র ডাল দিয়ে ভরপেট ভাত খেয়ে নেয়। ঐ সময়েই তুপার গাড়ির ড্রাইভার ওখানে থামে ম্যাডামকে বিকাশ করতে। তুপার চোখ যায় ছোটনের দিকে। সে দেখে একটা ছেলের ক্ষুধার্ত খাওয়া। তার কেমন যেন গা গুলিয়ে আসে। এমন নোংরা পরিবেশে কেউ এতটা আরাম করে খেতে পারে সেটা দেখে সে অস্বস্তি ফিল করে।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সে বোঝে না’। গল্পের ছোটন ও তুপা চরিত্রে এখানে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। এর আগে এই জুটি ওটিটিতে কাজ করলেও নাটকে এবারই প্রথম।

নির্মাতা শ্রাবণী ফেরদৌস জানান, একজন গ্রামের কন্টেন্ট ক্রিয়েটর জীবন ও জীবিকার প্রয়োজনে শহরে যায়। কিন্তু সেখানে তার সঙ্গে ঘটতে থাকে নানা ঘটনা।

নির্মাতা বলেন, সৌম্য এবং সাদিয়া, দুজনের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। এটার শুটিং করেছিলাম অনেক দিন আগে, শীতের সময়। তারা দুজনেই দারুণ করেছে। দর্শক তাদের কেমিস্ট্রি ভীষণভাবে উপভোগ করবে। গল্প, নির্মাণ, অভিনয় দেখে দর্শক মজা পাবে।

শ্রাবণী ফেরদৌস জানান, নাটকটি ঈদুল আজহায়  চ্যানেল আইতে প্রচারিত হবে। আশা করি দর্শক নাটকটি দেখে তাদের অনুভূতি জানাবেন।

Tags: ঈদ ২০২৪ঈদের নাটকচ্যানেল আইনাটকলিড বিনোদনসাদিয়া আয়মানসৌম জ্যোতি
Previous Post

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পুরস্কার পেলেন ৩ আঞ্চলিক সাংবাদিক

Next Post

মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

Next Post
মেট্রোপলিটন পুলিশ মিটিং হাউসের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

রোনালদো ফুটবল মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো সেরাটা দিতে প্রস্তুত আছে: মার্টিনেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT