চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতারণার মাধ্যমে ১২১ কোটির বেশি টাকার পশু বিক্রি করেছে সাদেক এগ্রো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 04, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশ পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশী ও বংশীয় পশু বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে অবৈধভাবে ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা আয় করেছেন সাদেক এগ্রোর মালিক মো. ইমরান হোসেন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর মালিবাগ থেকে ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী সাদিক এগ্রোর মালিক মোঃ ইমরান হোসেন (৪৩)-কে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ মঙ্গলবার বিকেলে মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) একরামুল হাবীব।

তিনি বলেন, অভিযুক্ত মো. ইমরান হোসেন ও তৌহিদুল আলম জেনিথ এবং তাদের অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রো লিমিটেড সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধমে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে প্রায় ৮৬ লাখ টাকা পাচার করার প্রমাণ পাওয়া গেছে।

আসামি ইমরান কাস্টমস হাউজে আটক এবং সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হেফাজতে থাকা ১৫টি ব্রাহমা জাতের গরু সরকারি নির্দেশনা মোতাবেক জবাই করে ন্যায্য মূল্যে মাংস বিক্রয়ের কথা থাকলেও জালিয়াতির মাধ্যমে কাগজ-পত্রে সেগুলো জবাই দেখিয়ে প্রতারণামূলকভাবে তা জবাই না করে গরুগুলো কৌশলে হাতিয়ে নিয়েছেন।

প্রতারণার মাধ্যমে ১২১ কোটি টাকার পশু বিক্রি, সাদেক এগ্রো. Channel i News - চ্যানেল আই নিউজ একরামুল হাবীব বলেন, ইমরান হোসেনসহ অন্যান্য সহযোগীরা বিভিন্ন উপায়ে অবৈধ ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে অর্জিত ১৩৩ কোটি ৫৫ লাখ ৬ হাজার ৩৪৪ টাকা এবং ইমরানের প্রতিষ্ঠান জালালাবাদ মেটাল লিমিটেডের নামে এফডিআর খুলে ১১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ২০০ টাকা লন্ডারিংয়ে রুপান্তর করেন। এছাড়াও মোহাম্মদপুর থানা, ঢাকার বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর সরকারী খাল ভরাট ও জবর দখল করে সাদিক এগ্রোর মালিক মো. ইমরান হোসেন তার অবৈধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সিআইডির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই সংঘবদ্ধ অপরাধ চক্র প্রতারণার আশ্রয় নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি এবং ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রির অভিযোগ রয়েছে।

তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশী ও বংশীয় পশু বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে অবৈধভাবে আয় করে প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

এক প্রশ্নের জবাবে একরামুল হাবীব বলেন, ইমরানের সহযোগী বন্ধু ও ব্যবসায়িক পার্টনার জেনিথ এখনো গ্রেপ্তার হননি। তার বিরুদ্ধে অভিযান চলমান আছে।

Tags: সাদেক এগ্রোসিআইডি
Previous Post

অর্থ পাচার মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের আপিলের রায় ৬ মার্চ

Next Post

অভিনয় সহজ নয়, এটি বেদনার একটি পথ

Next Post
অভিনেতা পুতুলের মতো মুখে ক্লাউন মেকআপ দিয়ে ভাব প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় সহজ নয়, এটি বেদনার একটি পথ

তিনজন পুরুষের ছবি, একজনের মুখের পাশের ক্ষত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ প্রেক্ষাগৃহে চার সিনেমায় মাতবে ঈদুল ফিতর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT