চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকরাইলে সাদপন্থিদের অবস্থান

নিরাপত্তা পরিস্থিত জোরদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 15, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
কাকরাইলে সাদপন্থিদের বিশাল জনসমাগম, বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভী ও জুবায়েরপন্থিদের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে সাদপন্থিরা কাকরাইলের মারকাজ মসজিদের সামনে অবস্থান নিয়েছেন। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকেই কাকরাইল মারকাজ মসজিদে আসতে শুরু করেন সাদপন্থিরা। সাদপন্থীরা আগেই শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্বঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে সংঘাত ও হতাহতের আশঙ্কায় ভোর থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ সকালে কোন ধরনের বাধা ছাড়াই কাকরাইল মসজিদে প্রবেশ করে তাবলীগ জামাতের সাদপন্থীরা। তারা বলছেন, এবারের বিশ্ব ইজতেমায় যেন মাওলানা সাদ অংশ নিতে পারেন, সেটিই প্রধান দাবি।

রাজধানীর কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের সাদপন্থীদের প্রবেশ নিয়ে জোবায়েরপন্থীদের সঙ্গে দ্বন্দ্ব চলছিলো। তবে সব শঙ্কা ছাপিয়ে সকাল সাড়ে সাতটার কিছু পরে কাকরাইল মসজিদে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন সাদপন্থীরা। নিয়ম অনুযায়ী এখানে ২ সপ্তাহ অবস্থান করবেন তারা।

উল্লেখ্য, তাবলিগ-জামাতের বিবদমান দ্বন্দ্বের পর থেকে গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাদপন্থিরা। এখন পুরো কাকরাইল মসজিদ অবৈধ দখল করে ১৫ নভেম্বর থেকে অবস্থান নিতে চায় জুবায়েরপন্থিরা। বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাদ অনুসারীরা।

তারা আরও জানান, অপরদিকে কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতেই জুবায়েরপন্থিরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন। কিন্তু হেফাজতপন্থি আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থিরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছেন তারা।

Tags: কাকরাইলতাবলীগ জামাতসাদপন্থি
Previous Post

ইংল্যান্ড সিরিজে ফিরলেন উইলিয়ামসন

Next Post

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন

Next Post
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন নিয়ে চ্যানেল আই অনলাইন রিপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন

বাংলাদেশের সংবাদ বিশ্লেষণ ও আন্তর্জাতিক খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথা যুক্ত হচ্ছে পাঠ্য বইয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT