চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাদা সাদা কালা কালা’ গানের শিল্পী কে এই শিবলু?

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
10:37 অপরাহ্ন 20, জুলাই 2022
in বিনোদন
A A
শিবলু একজন বাংলাদেশি গায়ক, ছবি একটি সিনেমা প্রেক্ষাগৃহের ভিতরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানেই যাই, সবার মুখে মুখে গাইতে শুনি ‘সাদা সাদা কালা কালা’ গানটি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ২৯ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘হাওয়া’ ছবির এ গান যেন হয়ে উঠেছে গণ মানুষের!

সকলের প্লে-লিস্টে পছন্দের গান এখন এটি। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু। কিন্তু তিনি কে? যার কণ্ঠের গানটি এখন সবার মুখে মুখে?

শিবলু পেশাদার গায়ক নন। তবে ছোটবেলা থেকে গাইতে পছন্দ করেন। বন্ধুদের আড্ডা কিংবা ঘরোয়া পরিসরে গান করেন।

‘সাদা সাদা কালা কালা’ মূল শিল্পী হাশিম মাহমুদ। লেখা ও সুর তারই। ৯০ দশকের শেষের দিকে শাহবাগ, টিএসসি, ছবির হাটে জড়ো হওয়া আড্ডাপ্রিয় মানুষদের কাছে প্রিয় গান ছিল ‘সাদা সাদা কালা কালা’। পরিচালক সুমন তৎকালীন ঢাবির চারুকলা অনুষদে পড়তেন। হয়তো তখন ঠিক করেন এ গানের যথাযথ মুল্যায়ন একদিন করবেন! তাই করেছেন। প্রকৃত শিল্পী হাশিম মাহমুদ বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ থাকায় চেষ্টা করেও তাকে দিয়ে গাওয়াতে পারেননি। পরে এরফান মৃধা শিবলুকে দিয়ে গাওয়ানোর সিদ্ধান্ত নেন পরিচালক সুমন। প্রকাশের ১২ দিনের মাথায় সারাদেশে ছড়িয়ে পড়ে এ গান।

গানটির সাফল্যে প্রশংসায় ভাসছেন এরফান মৃধা শিবলু। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে সাফল্যের নেপথ্যে থাকা গানটির কারিগর হাশিম মাহমুদকে বারবার স্মরণ করছিলেন তিনি।

বলছিলেন, মানুষ গানটি এতো পছন্দ করায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। সুমন ভাইয়ের প্রথম ছবিতে আমার প্লেব্যাক, এটা অনেক বড় পাওয়া। হাশিম ভাইয়ের এই গান আগে অনেকেই গাওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাণিজ্যিকভাবে কেউ চেষ্টা করেনি। হাশিম ভাইকে দিয়ে গানটি করানোর চেষ্টা করা হয়, কিন্তু উনি অসুস্থ থাকায় সম্ভব হয়নি। তবে আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করেছি।

গানটিতে কণ্ঠ দেয়ার আগে মূল শিল্পী হাশিম মাহমুদকে দিয়ে গাওয়াতে না পারায় কিছুটা খারাপ লাগা কাজ করছিল বলে জানান শিবলু। তিনি যেমনটা বললেন, গানটি যে মানুষ পছন্দ করবে সেই ধারণা আগে থেকে ছিল। শুধু ‘সাদা সাদা কালা কালা’ নয়, হাশিম মাহমুদ ভাইয়ের অনেক গান আছে যা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তার সেইসব গান যদি সংগীত সংশ্লিষ্টরা তাকে দিয়ে করানোর উদ্যোগ নেন তাহলে সবচেয়ে বেশি আনন্দ পাবো। তবে আমি মনে করি ‘হাওয়া’ চলচ্চিত্রের এ গানটির মধ্য দিয়ে হাশিম মাহমুদ ভাই দেশবাসীর মাধ্যমে আরও বেশি পরিচিতি পেলেন।

নিজের কথাও শোনালেন এরফান মৃধা শিবলু। জানালেন, তিনি ঢাকার মানুষ। শৈশব, যৌবন সবকিছু কেটেছে ঢাকায়। তবে বর্তমানে যেহেতু গায়ক হিসেবে শিবলুর পরিচিতি বেড়েছে, তাই গান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি শুরুতে বলেন, ছোটবেলায় দেখেছি মা ও মামা গুণগুণ করে গাইতেন। তখনই গানে ভালা লাগা শুরু। পড়ে নজরুল শিক্ষালয় ও ছায়ানটে কিছুদিন প্রাতিষ্ঠানিক গানের তালিম নিয়েছিলাম। ঘরোয়া আড্ডা ও বন্ধুবান্ধবের সঙ্গে গান করেছি। এছাড়া আমার অফিশিয়ালি ‘হাওয়া’র আগে কোনো অডিও গান বা মিউজিক ভিডিও করা হয়নি। ‘হাওয়া’ দিয়ে আমার মূল প্ল্যাটফর্ম বা প্লেব্যাক-এ প্রথম গান করা হলো। পরিচালকের সিদ্ধান্তে আমি শুধু গানটায় আছি, ‘হাওয়া’ চলচ্চিত্রে সামনে না থাকলেও এর পিছনে কাজ করছি।

নিয়মিত বিজ্ঞাপন সেক্টরে কাজ করেন এরফান মৃধা শিবলু। পাশাপাশি ‘সেন্টার ফর এশিয়ান থিয়েটার’ (ক্যাট) নামে একটি পেশাদার মঞ্চ নাটকের দলে ১২ বছর ধরে কাজ করছেন। দুই বছর ছিলেন সিসিমপুরে। শিবলু জানালেন, সিসিমপুরের পর অনিমেষ আইচের কয়েকটি নাটকে অভিনয় করেন। তার সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। সেখান থেকে মেজবাউর রহমান সুমনের সঙ্গে পরিচয় ২০১২ সালে। এরমধ্যে গেরিলা, অচেনা হৃদয়, না মানুষ এই তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন। আগামীতে তার আরও দুটি নতুন গানের কাজ চলছে বলে কথা প্রসঙ্গে জানান শিবলু।

এরফান মৃধা শিবলু বলেন, আমি নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র সব মাধ্যমে কাজ করি। পাশাপাশি গানের চর্চাও আছে। সবকিছুর উপরে গান নিয়ে আমি বরাবরই ইমোশনাল। ৪০টি মতো বিজ্ঞাপন করেছি। নাটক করেছি ২৫টির মতো। কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন ৩)-এ প্রথম দিকের এপিসোডে কাজ করি। পলাশ (জিয়াউল হক পলাশ)-এর সঙ্গে আমার সুসম্পর্ক থাকায় সে ব্যাচেলর পয়েন্টে ডাকে। অমি ভাইয়ের ফ্যান ছিলাম, নিজেও এ নাটক নিয়মিত দেখতাম; মারজুক ভাই, চাষী ভাইকেও ভালো লাগতো, তাই সুযোগ পাওয়ায় এই নাটকে যুক্ত হই।

Tags: এরফান মৃধা শিবলুগেরিলামেজবাউর রহমান সুমনলিড বিনোদনসিনেমাহাওয়াহাওয়া সিনেমা
Previous Post

গৃহহীনদের ২৬ হাজার ২২৯টি ঘর দেবেন প্রধানমন্ত্রী

Next Post

বড় জয়ে বায়ার্নের শুরু

Next Post
বায়ার্ন মিউনিখের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয়ে বায়ার্নের শুরু

করোনা মহামারীতে মৃতদেহ বহন করছে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বিশ্বজুড়ে আরও ১৬৭০ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT