চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাই-রাজশাহী থেকে ট্রেনে কম খরচে আনা হচ্ছে গরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 24, জুন 2023
in বাংলাদেশ
A A
কমিউটার ট্রেনের ছাদে দুজন নিহতের ছবি, ট্রেন চলন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলওয়ের পশ্চিম জোন ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা থেকে কম খরচে পশু ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু, আলাদাভাবে শুধুমাত্র গবাদি পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা তাদের নেই। তাই আজ ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিদ্যমান ম্যাংগো স্পেশাল ট্রেনের পৃথক ওয়াগনে গবাদি পশু পরিবহন করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার ২৪ জুন জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, টানা তৃতীয়বারের মতো কৃষক ও ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে।

ট্রেনটি বিকেল ৪টায় রোহনপুর রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ ছয়টি স্টেশনে গরু বোঝাই করে গভীর রাতে ঢাকায় পৌঁছাবে। ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত এই ট্রেন সার্ভিস চালু থাকবে এবং চাহিদা সাপেক্ষে একদিন বাড়ানো হবে বলেও জানান তিনি।

অসীম কুমার তালুকদার বলেন, একটি ব্রডগেজ ওয়াগনে ২০টি গবাদি পশু ১১ হাজার ৮৩০ টাকা ব্যয়ে ঢাকায় নিয়ে যাওয়া যাবে। গবাদি পশু (২০টি গবাদি পশুর পাল) বোঝাইকৃত ওয়াগনের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ৩৪৩ কিলোমিটার দীর্ঘ এই পথে গরুর পাল বোঝাই ওয়াগনের জন্য খরচ হবে ছয় হাজার ৮৬০ টাকা। এছাড়া রাজশাহী থেকে ঢাকায় ২০টি গবাদি পশু পরিবহনের জন্য এক হাজার ৩৭৬ টাকা সারচার্জ, দু’হাজার ৫৭৪ টাকা টার্মিনাল ভাড়া ও অন্যান্য খরচসহ সর্বমোট ১১ হাজার ৮৩০ টাকা নেওয়া হবে।

তিনি বলেন, অংশীজনদের পরামর্শের ভিত্তিতে প্রান্তিক গরুর খামার মালিকদের সহজে এবং কম খরচে কোরবানির পশু ঢাকায় নিয়ে যেতে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বিশেষ ট্রেনটি কাকনহাট, রাজশাহী, বঙ্গবন্ধু সেতু পশ্চিমসহ ছয়টি রেলস্টেশনে থামবে। রেলওয়ের এই ওয়াগনগুলোতে পর্যাপ্ত জানালা রয়েছে, যার ভেতর দিয়ে বাতাস যাওয়া-আসা করতে পারে। তাছাড়া দিনের বেলায় অতিরিক্ত গরমে যাতে পরিবহনকৃত পশুগুলো অসুস্থ না হয়ে পড়ে, সেজন্য রাতে এই ট্রেন চলবে। গবাদি পশু এবং গবাদি পশু ব্যবসায়ীরাও যাতে একই ওয়াগনে তাদের গন্তব্যে যেতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্রেনে করে কোরবানির পশু পরিবহন করায় ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। পশুপালকারীদের চাহিদার ভিত্তিতে দেশের পশ্চিমাঞ্চল থেকে ঢাকায় গবাদিপশু পরিবহনের সুবিধার্থেই এই বিশেষ ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Previous Post

শেখ হাসিনার সরকার মেহনতি মানুষের কল্যাণের সরকার: বাহাউদ্দিন নাছিম

Next Post

নেপালকে হারিয়ে ভারত, পাকিস্তানকে উড়িয়ে সেমিতে কুয়েত

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে হারিয়ে ভারত, পাকিস্তানকে উড়িয়ে সেমিতে কুয়েত

ট্যামি বিউমন্টের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট মাঠে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ট্যামি বিউমন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT