চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শচীনের রেকর্ড ভাঙবেন রুট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 07, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার রুট ব্যাট হাতে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৩ সালে অবসরে গেছেন শচীন টেন্ডুলকার। ৯ বছর পেরিয়েও টেস্টে তার সর্বোচ্চ রান-সেঞ্চুরির রেকর্ডটি অক্ষত। শুধু তাই নয়, লিটল মাস্টারের গড়া রেকর্ড ছোঁয়া তো দূরের কথা, এপর্যন্ত কাছাকাছিও পৌঁছাতে পারেননি কেউ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট সেই রেকর্ড ভাঙবেন বলেই মনে করছেন ওয়াসিম জাফর।

কিন্তু শচীনের রেকর্ড ভাঙতে রুটের আরও ৫-৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে হবে বলে মত ভারতের সাবেক ওপেনার জাফরের।

‘লম্বা সময় ধরে খেললে রুট এই রেকর্ড ভাঙতে পারবেন। তার বয়স এখন মাত্র ৩১ বছর। এখানে সমস্যা হচ্ছে, ইংলিশ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্যারিয়ার খুব একটা লম্বা হয় না। যদি আরও ৫-৬ বছরও খেলা চালিয়ে যান রুট, তিনি এই রেকর্ড ভাঙতে সক্ষম।’

২৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলেছেন শচীন। তাতে ৫৩ গড়ে করেছেন ১৫,৯২১ রান। টেস্টে ১৫০ বছরের ইতিহাসে এটা সর্বোচ্চ রানের রেকর্ড। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় অবস্থানে রিকি পন্টিং। সাবেক অজি অধিনায়কের রান ১৬৮ ম্যাচে ১৩,৩৭৮।

গত কয়েকবছর ধরেই টেস্টে দুর্দান্ত সময় পার করছেন রুট। দলের বিপর্যয়ের মধ্যেও গতবছর একবছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। এ বছরও আছেন দারুণ ফর্মে। দুর্দান্ত সেঞ্চুরিতে দুদিন আগে রেকর্ড রান তাড়া করে দলকে জিতিয়েছেন।

১২১ টেস্টে রুটের রান ১০,৪৫৮। ৫০ গড়ে এ ফরম্যাটে তার সেঞ্চুরি আছে ২৮টি। শচীনকে অতিক্রম করতে ডানহাতি ব্যাটারের লাগবে এখনও ৫,৪৬৩ রান।

Tags: ইংল্যান্ডজাফরভারতরুটলিড স্পোর্টসশচীন
Previous Post

গ্যাংস্টার পাপ্পি ভাইয়ের চরিত্রে মোশাররফ করিম

Next Post

‘অবৈধ’ জুতা পরায় বাদ বিশ্ব রেকর্ডধারী জাম্পার

Next Post
বিশ্ব রেকর্ডধারী জাম্পার অবৈধ জুতা পরে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবৈধ’ জুতা পরায় বাদ বিশ্ব রেকর্ডধারী জাম্পার

বৈদ্যুতিক আলোকসজ্জা দিয়ে সাজানো ভবন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আলোকসজ্জা না করার নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করা নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT