চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বর্ষী সূর্যবংশীতে মুগ্ধ টেন্ডুলকার-যুবরাজ-লারারা যা বলছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল মাঠে তার ব্যাট হাতে ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নেমে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ড গড়েছিলেন বৈভব সূর্যবংশী। ২০ বলে ৩৪ রান করে ঝলক দেখান সেদিন। সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে গড়েছেন বিশ্বরেকর্ডই। নিজের তৃতীয় ম্যাচে নেমে ক্যারিয়ারের প্রথম আইপিএল ফিফটিকে ৩৫ বলের তাণ্ডবে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন বৈভব। হয়েছে বিশ্বরেকর্ড।

সূর্যবংশীর এমন ব্যাটিং দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘সূর্যবংশীর অকুতোভয় মনোভাব, ব্যাটের গতি, লেংথ দ্রুত বুঝতে পারায় এ দুরন্ত ইনিংস তৈরি হয়েছে। ফলাফল: ৩৮ বলে ১০১। দারুণ খেলেছ।’

ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি কি মন ভরাতে পেরেছি? তুমি অবশ্যই আমার মন ভরিয়েছ।’

ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার যুবরাজ সিং লিখেছেন, ‘১৪ বছর বয়সে আপনারা কী করছিলেন? এই বাচ্চাটা চোখের পাতা না ফেলে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাট করছে। বৈভব সূর্যবংশীর নামটা মনে রাখবেন। ভয়ডরহীন মনোভাব নিয়ে ব্যাট করছে। পরবর্তী প্রজন্মকে সাফল্য পেতে দেখে বেশ গর্ববোধ করছি।’

আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি ছিল ইউসুফ পাঠানের। সূর্যবংশীর ব্যাটিং দেখে তিনি লিখেছেন, ‘ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসাবে আমার রেকর্ড ভাঙায় তরুণ বৈভব সূর্যবংশীকে অনেক অভিনন্দন। আমার মতো রাজস্থান রয়্যালসের হয়ে এই ইনিংসটা খেলায় এটা আরও বিশেষ অনুভূতির। তরুণদের জন্য এই ফ্র্যাঞ্চাইজিতে সত্যিই বিশেষ কিছু আছে হয়তো। তবে এখনও অনেকটা পথ পেরতে হবে চ্যাম্প।’

ভারতরে টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ফেসবুক স্টোরিতে লিখেছেন, ‘এই তরুণের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়া এক ইনিংসের সাক্ষী থাকলাম। একেবারে অবিশ্বাস্য।’

গত রাতে আইপিলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় লাগিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিন বয়সী বৈভব স্বীকৃত টি-টুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে শতক হাঁকিয়ে। ২১০ রান তাড়ায় রাজস্থানকে ৮ উইকেটে জিতিয়ে ম্যাচসেরা হন বৈভব।

এদিন চলতি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন। সেখানেই থামেননি। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে টি-টুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড়ও এখন তিনি। বৈভব করেছেন আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩৫ বলে ৭ চার ও ১১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান। ৩৫ বলে শতক ছুঁয়ে ৩৮ বলে ৭ চার ও ১১ ছয়ে তিনি ১০১ রান করে বোল্ড হন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ৭১ বলে ১৬৬ রানের জুটি গড়েন।

আইপিএলের মৌসুম শুরু আগে মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে সূর্যবংশীকে নেয় রাজস্থান। আইপিএলের অর্থের বাজারে এটা বড় অঙ্ক নয়। তবে সেই সময়ে ১৩ বর্ষী ক্রিকেটারকে এই অঙ্কে দলে নেয়া মানেও ছিল বিশেষ কিছু।

Tags: ‘সূর্যবংশী’আইপিএলপাঠানলারালিড স্পোর্টসশচীন
Previous Post

প্রতিশোধ কখনও শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির

Next Post

জেনারেল ওয়াকার উজ জামান: বাংলাদেশ ও জনগণের ভরসাস্থল

Next Post
জেনারেল ওয়াকার উজ জামান বাংলাদেশের সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনারেল ওয়াকার উজ জামান: বাংলাদেশ ও জনগণের ভরসাস্থল

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘২২ গজের বাহিরে অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT