চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 05, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান উল্লাসে ভাসছেন, ব্যাট হাতে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে অনন্য কীর্তিতে নাম লেখালেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার বিপক্ষের কীর্তিটি গড়েছেন। বিশ্বকাপে জন্মদিনে সেঞ্চুরি পাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন কোহলি। শচীনের সমান ৪৯ ওয়ানডে সেঞ্চুরি এখন তারও।

রোববার ম্যাচের ৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদাকে ডিপ মিড উইকেটে ঠেলে এক রান নেন কোহলি। পৌঁছে যান ক্যারিয়ারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরিতে। ২৭৭ ইনিংসে মাইলফলকে পৌঁছালেন ডানহাতি মহাতারকা। শচীন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে অবসরে গেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি হল ৭৯টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

৩৫তম জন্মদিনে সেঞ্চুরি পেলেন কোহলি। ৩৩তম জন্মদিনে এই বিশ্বকাপেই শতক পাওয়া প্রথম খেলোয়াড় হন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তবে জন্মদিনে মার্শের আগে বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার রস টেলর। ২০১১ সালে ২৭তম জন্মদিনে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে সেঞ্চুরি করেছিলেন, প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

আসরে নিউজিল্যান্ড ম্যাচেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডের পাশে নাম লেখাতে পারতেন বিরাট কোহলি। সেঞ্চুরির কাছে গিয়েছিলেন, ৯৫ রানে আউট হয়ে বাড়ান অপেক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে শূন্য রানে ফিরে যান। নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও এসেছিল সুযোগ। সেদিনও কাজে লাগাতে পারেননি, ৮৮ রানে আউট হন।

Tags: অস্ট্রেলিয়াইডেনওয়ানডে বিশ্বকাপ ২০২৩কলকাতাকোহলিটেলরনিউজিল্যান্ডভারতমার্শলিড স্পোর্টসশচীনসাউথ আফ্রিকা
Previous Post

বিশ্বকাপের পর কোচ থাকবেন হাথুরুসিংহে?

Next Post

নেপালে ভূমিকম্প যেন নিত্যদিনের ঘটনা

Next Post
নেপালে ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন, মানুষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে ভূমিকম্প যেন নিত্যদিনের ঘটনা

প্রধানমন্ত্রী সৌদি আরব পৌঁছেছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT