চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাবরিনাকে দর্শকের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 19, মার্চ 2022
in বিনোদন
A A
সাবরিনা সিরিজের মূল চরিত্র দুই নারী, একজন ডাক্তার, অন্যজন সাধারণ নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সময়ের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ। সমসাময়িক ঘটনা নির্মোহভাবে নিজের নির্মাণের মাধ্যমে তুলে ধরতে তুলনাহীন এই নির্মাতা এবার আসছেন তার নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’ নিয়ে। এবার বেছে নিয়েছেন নারী কেন্দ্রীক একটি গল্প।

শনিবার (১৯ মার্চ) প্রকাশিত হলো ‘সাবরিনা’ ওয়েব সিরিজটির ট্রেলার। যা প্রকাশ্যে আসতেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছে। নারী কেন্দ্রীক গল্প হলেও নিপুণের অন্য ফিকশনগুলোর মতোই এটাতেও বিরাট জায়গা জুড়ে আছে সমসাময়িক রাজনীতির কূটকৌশল, বাস্তবতা। অন্তত ট্রেলারে এমন আভাসই পাওয়া গেল।


সোয়া দুই মিনিটের ট্রেলারের শুরুতেই দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সিতে থাকা ডাক্তার সাবরিনার কাছে একটি ফোন আসে। জানানো হয়, একজন নারীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামও সাবরিনা। শুনে চমকে যান চিকিৎসক সাবরিনা। ভাবতে থাকেন, কীভাবে হলো? সে কি তবে স্বামীর গার্হস্থ্য নির্যাতনের শিকার? কারণ খুঁজতে গিয়ে একের পর এক জটিল রহস্যের সন্ধান পান চিকিৎসক সাবরিনা। যে রহস্যের সমাধান করতে করতেই হয়তো এই সময় ও সামাজিক অবস্থার নির্মমতা নিপুণ দেখাবেন পুরো সিরিজে।

দর্শকদের কাছে সাবরিনা পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রচেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ আর তা জানতে অপেক্ষা করতে হবে আগামি ২৫ মার্চ পর্যন্ত। ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই ওয়েব সিরিজটির মধ্য দিয়ে প্রথমবার ভিনদেশি প্লাটফর্মে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজে চিকিৎসক সাবরিনার চরিত্রে দেখা যাবে তাকে, অন্যদিকে অগ্নিদগ্ধ সাবরিনার চরিত্রে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে।

নারী দিবসে ‘সাবরিনা’র টিজার উন্মোচন অনুষ্ঠানে মেহজাবীন এই কাজটি নিয়ে বলেছিলেন, ‘এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভূতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’

মেহজাবীনের কথার সূত্র ধরেই বলা যায়, সাবরিনাকে দর্শকের কাছে পৌঁছে দেয়ার যে আর্তি, সোয়া দুই মিনিটের ট্রেলার যেন সেই আর্তিকে আরো পোক্ত করলো। অন্তত এমনটাই মনে করছেন দর্শকরা।

সিরিজটিতে মেহজাবীন ও অর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

Tags: অভিনয়আশফাক নিপুণইন্তেখাব দিনারইয়াশ রোহানট্রেলারডা. এজাজনাদের চৌধুরীফারুক আহমেদমনির খান শিমুলমেহজাবীনরাজনীতিরুনা খানলিড বিনোদনসাবরিনাসিনেমাসৈয়দ জামান শাওনহাসান মাসুদ
Previous Post

প্রথম দল হিসেবে সেমিতে অস্ট্রেলিয়া

Next Post

জেদ্দায় নতুন শ্রম কাউন্সিলর কাজী এমদাদ

Next Post
জেদ্দায় নতুন শ্রম কাউন্সিলর কাজী এমদাদ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় নতুন শ্রম কাউন্সিলর কাজী এমদাদ

সাহাবুদ্দীন আহমদকে নিয়ে Channel i Online সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহাবুদ্দীন আহমদের মূল্যবোধ ও ন্যায়নিষ্ঠতা চির স্মরণীয় হয়ে থাকবে: মেনন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT