চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনাকে ঘিরে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ ফুলের তোড়া উপহার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ৪ সেপ্টেম্বর। বিশেষ দিনটিকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও আয়োজন করেছে চ্যানেল আই।

অনন্যা রুমার পরিচালনায় ‘তারকা কথন’ অনুষ্ঠানের বিশেষ পর্বে সাবিনা ইয়াসমিন উপস্থিত থাকবেন। সঙ্গে দেখা যাবে সংগীতের দুই গুণী শিল্পী সৈয়দ আবদুল হাদী ও কনকচাঁপাকে।

পাশাপাশি উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

অনুষ্ঠানটি ধারণ করা হয় ২৬ আগস্ট, চ্যানেল আই স্টুডিওতে। যা প্রচারিত হবে শিল্পীর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে।

বিশেষ এই পর্বে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের শিল্পী হয়ে ওঠার গল্প, শৈশবের স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে তার সম্পর্ক এবং গান তৈরির নেপথ্যের অনেক অজানা অধ্যায়। এছাড়া তিনি স্মরণ করেছেন প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করার অভিজ্ঞতা ও শিল্পীজীবনে জন্মদিন উদযাপনের নানা স্মৃতি।

শুধু ‘তারকা কথন’ নয়, সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে বিশেষ ডকুফিল্মও প্রচার করবে চ্যানেল আই। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে চ্যানেল আই-তে প্রচারিত হবে ‘জুঁই ফুল: সাবিনা ইয়াসমিন’ শিরোনামের ডকুফিল্ম। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন এ ডকুফিল্ম, যেখানে কিংবদন্তি শিল্পীর দীর্ঘ শিল্পীজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

Tags: জুঁই ফুলতারকা কথনমতিন রহমানলিড বিনোদনশাইখ সিরাজসাবিনা ইয়াসমিন
Previous Post

খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

Next Post

সুরের আলোয় চিরকালীন সাবিনা ইয়াসমিন

Next Post

সুরের আলোয় চিরকালীন সাবিনা ইয়াসমিন

সোনার গহনা প্রদর্শনী, বিশাল স্বর্ণের হার ও কানের দুল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার ৪৪ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT