চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা

সাবিলা নূর বললেন ‘চিত্রা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 31, মার্চ 2026
in বিনোদন
A A

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত ঈদের অন্যতম আলোচিত ছবি ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। মুক্তির পর থেকেই তিনি ‘চিত্রা’ চরিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

ঈদের সিনেমাগুলো যারা দেখছেন, পাঁচ সিনেমার মধ্যে সাবিলা নূরের অভিনয়েরও আলাদা করে প্রশংসা করছেন।

‘বনলতা এক্সপ্রেস’-টিমের সাথে সাবিলা

‘বনলতা এক্সপ্রেস’-এ ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন সাবিলা নূর। বলেন, এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরা ভীষণ খুশী।

সাবিলা জানান, নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ ভাইয়া, শরিফুল রাজ থেকে শুরু থেকে সিনেমার প্রতিটি টিমের আন্তরতিক সহযোগিতা পেয়েছেন বলেই নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছেন।

সাবিলা বলেন, চিত্রা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামীতে যে কাজগুলো করছি সবগুলো সচেতন হয়েছি।

‘বনলতা এক্সপ্রেস’-এ জুটিবদ্ধ সাবিলা ও শরিফুল রাজ

ঈদের সিনেমা হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সিনেপ্লেক্সে ঈদের অন্য চার ছবি ছাড়িয়ে এটি সর্বাধিক শো নিয়ে হাউজফুল দিচ্ছে। সেই সঙ্গে ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে রিলিজ হচ্ছে।

তার আগে সোমবার সন্ধ্যায় সাবিলা তার কাছের মানুষদের নিয়ে একটি শো উপভোগ করেন। সেখানে তার অনুসারী থেকে মা, শাশুড়ি, স্বামী প্রত্যেকে উপভোগ করেন।

সাবিলা বলেন, নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। তবে আমার মনে হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ দেখে সে অন্তত এবার পুরো সিনেমা এনজয় করেছে। সেই সঙ্গে আমার একেবারে কাছের মানুষরাও পছন্দ করেছেন।

নির্মাতা তানিম নূরের সাথে সাবিলা

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ উপন্যাস’ অবলম্বনে নির্মিত এই সিনেমার নির্মাণ ও মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ তারকাবহুল শিল্পীদের সমৃদ্ধ অভিনয়ের সমন্বয়ে বনলতা এক্সপ্রেস দীর্ঘ সময় ধরে দর্শকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে, যাকে বলা হয় ‘লম্বা রেসের ঘোড়া’।

দর্শকদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সাবিলা নূর বলেন, তিনি আগামীতেও ভিন্নধর্মী ও মানসম্মত কাজের মাধ্যমে নিজেকে আরও প্রমাণ করতে চান।

Tags: উৎসবতানিম নূরনেহালমোশাররফ করিমলিড বিনোদনশরিফুল রাজসাবিলা নূরহুমায়ূন আহমেদ
Previous Post

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-২৩

Next Post

সিঙ্গাপুরে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

Next Post

সিঙ্গাপুরে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT