চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদকে ‘তিন শয়তান’ বললেন এস জয়শঙ্কর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রী, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদকে ‘তিন শয়তান’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সংঘাত প্রতিরোধের জন্য বহুমুখী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, যদি বিভিন্ন কার্যকলাপকে সন্ত্রাসবাদ দিয়ে চিহ্নিত করা হয় তাহলে বাণিজ্য উৎসাহিত হবে না।

এনডিটিভি জানিয়েছে, বুধবার ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলন এই কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে অংশ নিতে সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মধ্য দিয়ে প্রায় এক দশক পর পাকিস্তানে গেলেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী।

সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক অখণ্ডতা এবং সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর বলেছেন, আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বলেন, দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রকৃত অংশীদারিত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা হয়, একতরফা এজেন্ডার ওপর ভিত্তি করে নয়।

এস জয়শঙ্কর কোভিড মহামারিসহ ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ এবং রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কথা উল্লেখ করে বলেন, এই শীর্ষ সম্মেলনটি একটি কঠিন সময়ে শুরু হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ধরনের ব্যাঘাত যেমন জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আর্থিক অস্থিরতা প্রবৃদ্ধি এবং উন্নয়নকে প্রভাবিত করে।  তিনি আরও বলেন, ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয় কারণ এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব পিছিয়ে পড়ে।

Tags: এস জয়শঙ্করচরমপন্থাবিশ্বসন্ত্রাস
Previous Post

বিএফআইডিসির অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার

Next Post

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি জরুরি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Next Post
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ছবি, বাংলার সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি জরুরি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বুদ্ধের মূর্তি সূর্যোদয়ের সময়, শান্তিপূর্ণ পরিবেশে ধ্যানরত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT