চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 08, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, যার ফলে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

এএফপি জানিয়েছে, আজ ৮ নভেম্বর শনিবার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এই তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এর ফলে একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

তবে তিনি কোন কোন অঞ্চলে হামলা হয়েছে তা উল্লেখ করেননি। রাশিয়া প্রায় চার বছর ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। প্রতিবারের মতো এবারও হামলার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্রগুলো।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানান, শুক্রবার সন্ধ্যায় রুশ বাহিনী ড্রোন দিয়ে স্থানীয় এক জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলাগুলো ইউক্রেনের আসন্ন শীত মৌসুমে ভয়াবহ তাপবিভ্রাটের ঝুঁকি তৈরি করছে। কারণ, রাশিয়ার হামলায় ইতোমধ্যেই দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্যাস স্থাপনা ও সরবরাহ নেটওয়ার্কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি রুশ বাহিনী জ্বালানি স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে, যার উদ্দেশ্য দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়া।

Tags: উক্রেনবিদ্যুৎ বিভ্রাটরাশিয়া
Previous Post

ই-ভেহিকল এক্সিবিশনে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস

Next Post

কপ৩০–এর প্রধান ভূমিকায় কারা, তারা কী চায়?

Next Post
কপ৩০ শীর্ষক ব্রাজিলের আমাজনিয়া বনাঞ্চল ও নদী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কপ৩০–এর প্রধান ভূমিকায় কারা, তারা কী চায়?

বালি বাশ আন্তর্জাতিক ট্রাই সিরিজে বাবা ও ছেলে একসাথে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ম্যাচে একই দলে খেললেন বাবা ও ছেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT