চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উচ্চ ভবনে আগুন লাগার পর ধোঁয়া ও ক্ষতি দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় তিন শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯৩ জনেরও বেশি।

বিবিসি জানিয়েছে, বুধবার ১৯ নভেম্বর স্থানীয় সময় ভোরে টার্পোনিল শহরে এই হামলা পরিচালিত হয়। পশ্চিমাঞ্চল ছাড়াও লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে হামলা চালানো হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

হামলার ফলে দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রুশ বাহিনী এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আবাসিক ভবনে আঘাত হানে, যা মারাত্মক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার পর এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। তিনি আরও দাবি করেন, রাশিয়া এই হামলায় ৪৭০টিরও বেশি ড্রোন এবং কমপক্ষে ৪৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এর আগে উত্তরাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর হামলায় অন্তত ৩০ জন আহত হন। পশ্চিমাঞ্চল দীর্ঘদিন তুলনামূলকভাবে নিরাপদ থাকলেও সাম্প্রতিক হামলা যুদ্ধের বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

Tags: ইউক্রেনরাশিয়া
Previous Post

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২৮

Next Post

অস্ট্রেলিয়ায় ১৬ বছর বয়সের আগে ব্যবহার করা যাবে না ইনস্টাগ্রাম

Next Post
দুটি মেয়ে ট্যাবলেট দেখছে, একে অপরের সাথে যোগাযোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় ১৬ বছর বয়সের আগে ব্যবহার করা যাবে না ইনস্টাগ্রাম

প্রতিবাদী আর্ট ওয়ালপেপার, মানবাধিকার ও সচেতনতা বার্তা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রতি তিনজনের একজন নারী সঙ্গীর দ্বারা যৌন সহিংসতার শিকার: ডব্লিউএইচও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT