চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার গুপ্তচর তিমির নরওয়েতে রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
নৌকায় থাকা ডলফিনের মুখ ও শরীরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ভলদিমির নামক গুপ্তচর তিমির মরদেহ রহস্যজনকভাবে পাওয়া গেল নরওয়েতে। বেলুগা প্রজাতির এই তিমিটিকে রাশিয়া প্রশিক্ষণ দিয়ে গুপ্তচরবৃত্তির কাজ করাচ্ছিল বলে কথিত ছিল।

বিবিসি জানিয়েছে, নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূলে মৃত অবস্থায় মেরিন মাইন্ড নামের একটি সংগঠন গত সপ্তাহের শেষে ভলদিমির নামের এই তিমিটির নিথর দেহ উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্দরে নিয়ে যায়। সংগঠনটি বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি অনুসরণ করছিল।

তিমিটির মৃত্যুর কারণ অজানা, এমনকি এর দেহে কোন আঘাতের চিহ্ন ছিল না জানিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্রান্ড বলেন, আমরা তার দেহাবশেষ উদ্ধার করতে পেরেছি। তার মৃত্যুর কারণ জানতে ভেটেরিনারি ইন্সটিটিউট যাতে পরীক্ষা–নিরীক্ষা করতে পারে সে কারণে তিমিটিকে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে রাখা হয়েছে।

পাঁচ বছর আগে প্রথমবারের মত তিমিটিকে নরওয়ের সমুদ্রে দেখা গিয়েছিল। তখন তার শরীরে সেন্ট পিটার্সবার্গে তৈরি একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল। নরওয়ের গোয়েন্দা সংস্থা ওই সময় ঘটনাটি তদন্ত করে জানিয়েছিল, তিমিটি রাশিয়ান সেনাবাহিনীর দ্বারা প্রশিক্ষিত হতে পারে, কারণ সে মানুষের সাথে মিশতে অভ্যস্ত।

নরওয়ের ভাষায় এই তিমিকে বলা হয় হাভাল। তবে স্থানীয়রা করে এটার নাম দেয় ভলদিমির। ‘ভল’ একটি নরওয়েজিয়ান শব্দ, মূলত মজা করার জন্য এ নামে ডাকা হত। একইসাথে রাশিয়ার প্রেসিডেন্টের নামও যেহেতু ভ্লাদিমির পুতিন তাই মজা করেই তিমিটিকে ওই নামে ডাকা হত।

ধারণা করা হচ্ছে ধবধবে সাদা রঙের এই তিমিটির বয়স ১৫ বছর। বেলুগা প্রজাতির তিমিগুলো সাধারণত গড়ে ৬০ বছর বাঁচে। তাই বলতে হবে, এই তিমিটির অপরিণত বয়সেই মৃত্যু হয়েছে।

Tags: তিমিরাশিয়া
Previous Post

কুইক রেন্টালে দায়মুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post

শ্বেতপত্র কী এবং এটি কী কাজে আসবে?

Next Post
বাংলাদেশের মানচিত্র ও অর্থনৈতিক পতনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বেতপত্র কী এবং এটি কী কাজে আসবে?

নেতা হাজী সেলিমের ছবি ও প্যান বিক্রির দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে আটক বহুল আলোচিত নেতা হাজী সেলিম!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT