চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবে কি ব্যর্থ হতে চলেছে মিশন লুনা-২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 20, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
চন্দ্রযান-৩ এর ল্যান্ডার, চাঁদে সফল অবতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদে যাওয়ার পথে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ বড় ধরনের বিপত্তিতে পড়েছে বলে জানা গেছে। চাঁদের নির্ধারিত প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশ করতে পারেনি মহাকাশযানটি। পরিস্থিতি বিশ্লেষণ করে বিস্তারিত জানার চেষ্টা করছেন রুশ বিজ্ঞানীরা।

রোববার ২০ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, রোবোটিক মহাকাশযানটি শনিবার কক্ষপথে প্রবেশ করার কথা ছিল।

রাশিয়ার মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, শনিবার কক্ষপথে প্রবেশ করার কথা থাকলেও একটি জরুরি পরিস্থিতির কারণে কৌশলটি ব্যর্থ হয়েছ। দলটি পরিস্থিতি বিশ্লেষণ করে বিস্তারিত জানার চেষ্টা করছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থার সাথে একটি প্রতিযোগিতায় যোগ দিয়ে রাশিয়া গত সপ্তাহে যানটি চালু করেছে। রসকসমস জানায়, এটি ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার জন্য নির্ধারিত ছিল।

রসকসমস জানায়, আপাতত ‘থ্রাস্ট’ ছেড়ে দিয়ে প্রিল্যান্ডিং কক্ষপথকে তারা সহজ করতে চাইছে। গত জুন মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রসকসমস প্রধান ইউরিবরিসভ জানিয়েছিলেন যে এই অভিযান খুব একটা সহজ হবে না, এটি ঝুঁকিপূর্ণ। এর সাফল্য ৭০ শতাংশ বলে তিনি তখনই অনুমান করেছিলেন। প্রায় ৪৭ বছর পর ফের চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। এই মহাকাশযানের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা। আর চাঁদে এটি এক বছর স্থায়ী থাকবে বলে কথা রয়েছে। সেখানে কিছু নমুনা সংগ্রহ ও মাটি নিয়ে পরীক্ষা নীরিক্ষা করবে এই যান।

Tags: রাশিয়ালুনা-২৫
Previous Post

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চলবে: আপিল বিভাগ

Next Post

মারা গেছে করোনাকালে ভাইরাল হওয়া কুকুর ‘চিমস’

Next Post
স্মার্ট কুকুরের মুখে কালো চশমা পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছে করোনাকালে ভাইরাল হওয়া কুকুর ‘চিমস’

মেসি গোল উদযাপন করছেন, ফুটবল ম্যাচে ব্যস্ত মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ‘৪৪’, সবার শীর্ষে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT