চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 21, নভেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সৌজন্য ফোনালাপ আজ অনুষ্ঠিত হয়েছে।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের। শিডিউল জটিলতার কারণে ঢাকা আসতে না পেরে রুশ পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে দুঃখ প্রকাশ এবং খুব শীঘ্রই বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

টেলিফোনে আলাপকালে দু’মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবার ইচ্ছে প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সাথে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেবার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মিয়ানমারের সাথে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন।

অন্যান্য বিষয়ের সাথে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সহযোগিতা নিয়েও দু’মন্ত্রী কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান।

Tags: সের্গেই লাভরভ
Previous Post

‘দু’জন দু’জনের হাত ধরে বেঁচে ছিলাম, আছি এবং থাকবো’

Next Post

কে কী ভাবলো আমার কিছুই যায় আসে না: ক্রিশ্চিয়ানো রোনালদো

Next Post
ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কে কী ভাবলো আমার কিছুই যায় আসে না: ক্রিশ্চিয়ানো রোনালদো

ইরানি ফুটবল খেলোয়াড়রা জাতীয় সংগীত না গেয়ে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সঙ্গীত না গেয়ে ইরানি খেলোয়াড়দের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT