চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচটিএস’র আক্রমণে দিশেহারা প্রেসিডেন্ট বাশার, পাল্টা অভিযানে নিহত ২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দাঙ্গা পরিস্থিতিতে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার আলেপ্পো শহরে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনীর যৌথ হামলায় ২৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সরকার ও রাশিয়ার বিমান হামলায় উত্তর-পশ্চিম সিরিয়ায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। সোমবার ভোরে হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়ার বিরোধী গোষ্ঠী চালিত রেসকিউ সার্ভিস জানিয়েছে।

এর আগে, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বিরুদ্ধে আবারও বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এতে নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নামের একটি সশস্ত্র দল।

জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) অনেকটা আকস্মিকভাবে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পো দখল করে বিদ্রোহীরা। বর্তমানে শহরটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে সিরিয়ার সেনারা সেখান থেকে সরে আসে। তবে আলেপ্পো এবং ইদলিবে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া এবং সিরিয়ার বিমানবাহিনী।

হায়াত তাহরির আল শাম
হায়াত তাহরির আল শাম সশস্ত্র গোষ্ঠীটি ২০১১ সালে ‘জাবহাত আল নুসরা’ নামে আল কায়েদার সরাসরি একটি সহযোগী সংস্থা হিসেবে গঠিত হয়েছিল। শুধু তাই নয়, ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদিও এই দলটির গঠনে ভূমিকা রেখেছিলেন। শুরুর দিকে সশস্ত্র দলটি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে কার্যকর ও ভয়ানক গোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছিল। জিহাদি আদর্শই তাদের মূল চালিকাশক্তি ছিল। ফলে ‘ফ্রি সিরিয়া’ নামে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী জোটের যাত্রা শুরু হয়েছিল, সেই জোটের সঙ্গে হায়াত ‘জাবহাত আল নুসরা’ গোষ্ঠীর কিছুটা মতপার্থক্য ছিল।

২০১৬ সালে জাবহাত আল-নুসরা গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জাওলানি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনই পরে ‘হায়াত তাহরির আল-শাম’ নামে পরিচিতি লাভ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় গত চার বছর ধরে যুদ্ধ কার্যত স্থবির হয়ে ছিল। প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির বড় শহরগুলোয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। তবে দেশের কিছু অঞ্চল এখনও তার নিয়ন্ত্রণের বাইরে।

Previous Post

ডিপফেক: প্রযুক্তির বিস্ময় নাকি ভয়াবহ অস্ত্র?

Next Post

কেন অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেল’ তারকা?

Next Post
অভিনেতা একটি পার্কে দাঁড়িয়ে আছেন, পেছনে কিছু দর্শক রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেল’ তারকা?

কুয়েত বিমানবন্দরে ভারতীয় যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ ঘণ্টা পর কুয়েত বিমানবন্দর ছাড়ল ভারতীয়রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT