চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করবে রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 24, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদের জন্য ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে রাশিয়া।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার গ্রুপ অফ সেভেন (জি৭) দেশগুলোর শীর্ষ অর্থ কর্মকর্তাদের একটি বৈঠক চলাকালীন সময়ে রাশিয়া সরকারের আইনি পোর্টালে আদেশটি প্রকাশিত হয়। সেই বৈঠকে রুশ সম্পদ জব্দ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাশিয়ার কোম্পানি এবং কেন্দ্রীয় ব্যাংক ও ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে সম্পত্তি বাজেয়াপ্ত করাকে অযৌক্তিক ঘোষণা করার জন্য রাশিয়ার আদালতে আবেদন করতে পারবে। আদালত সম্মত হলে, একটি সরকারী কমিশন ক্ষতিপূরণের প্রস্তাব দেবে যার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি বা রাশিয়ায় তাদের কোম্পানি, সিকিউরিটিজ এবং রাশিয়ার কোম্পানিতে তাদের শেয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইউক্রেনে ২০২২ সালে দেশটি সামরিক অভিযান শুরু করার পর ২৬ হাজার কোটি ডলার মূল্যের রুশ সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে। কিন্তু ইউরোপীয় কর্মকর্তারা আইনি ও আর্থিক স্থিতিশীলতার উদ্বেগ উল্লেখ করে তাতে সম্মতি দেয়নি।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে ইউক্রেনীয়দের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুযোগ পুনর্নির্মাণ আইনে স্বাক্ষর করেন, যা প্রশাসনকে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার প্রায় ৫০০ কোটি ডলার মূল্যের রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। আইনটি ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের একটি সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল।

Tags: বাজেয়াপ্তযুক্তরাষ্ট্ররাশিয়াসম্পদ
Previous Post

৫ বছর আগে নিরুদ্দেশ হওয়া ভারতীয় নাগরিককে হস্তান্তর

Next Post

৬ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে এলো ভারতের কাঁচা মরিচ

Next Post
বাংলাদেশে হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে এলো ভারতের কাঁচা মরিচ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষতায় সমস্যা নেই, মানসিকতার পরিবর্তন আনতে হবে: শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT