চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে আবার রাশিয়ার হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 15, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
ঢাকা ভবনের ধসের দৃশ্য, ধোঁয়া ও ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এবার কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় চালায় রুশ সেনা। এছাড়া এই হামলায় রাজধানী কিয়েভ, খারকিভ এবং ওডেসাসহ আরও কয়েকটি শহরেও রুশ মিসাইল আঘাত হেনেছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবারের রুশ মিসাইল হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অংশই এখন জরুরি ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। হামলায় বেশ কয়েকটি শহরে বিদ্যুতের অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এর আগে, যুক্তরাজ্য কিয়েভের প্রতিরক্ষায় সহায়তা করতে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেয়। জবাবে রাশিয়া জানায়, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করলে রুশ অভিযান আরও তীব্রতর হবে এবং আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে।

তবে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করলেই বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার আক্রমণ বন্ধ করা যেতে পারে। রাতের ভাষণে তিনি বলেন, রাশিয়ার নিক্ষেপ করা ৩০টি ক্ষেপণাস্ত্রর মধ্যে ২০টিরও বেশি ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে। জেলেনস্কি বলেন, ‘এর জন্য কী দরকার? যে অস্ত্রগুলো আমাদের মিত্রদের ডিপোতে রয়েছে এবং সেগুলোর জন্য আমাদের সৈন্যরা এত অপেক্ষা করে আছে।’

বিবিসি বলছে, শনিবার নতুন করে হওয়া রুশ হামলায় পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে একটি নয় তলা ভবনে মিসাইল আঘাত হানে। এতে কমপক্ষে ১২ জন নিহত হওয়ার পাশাপাশি ভবনের বেশ কয়েকটি তলা ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া হামলায় ১৪ শিশুসহ ৭৩ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন।

কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয় শিশুসহ ভবন থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। অবশ্য আবাসিক এই অ্যাপার্টমেন্ট ব্লকটি কেন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। কারণ এই ভবনটি নিকটতম বিদ্যুৎ অবকাঠামো থেকে কিছুটা দূরে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার্স, রুশ সেনাদের পেছনে ঠেলতে কিয়েভের বাহিনীকে সাহায্য করবে।

Tags: ইউক্রেনইউক্রেন-রাশিয়া যুদ্ধ
Previous Post

ঘনকুয়াশার চাদরে সাতক্ষীরা

Next Post

রোনালদোর সঙ্গে বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন বেনজেমা

Next Post
রোনালদো ফুটবল মাঠে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর সঙ্গে বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন বেনজেমা

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৭, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১০৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT